আমায় ফের অমানুষ বানালি
তোর জন্যে ছেড়ে আসা অতীত
আজ সঙ্গ দেয় প্রতীক্ষণ।
নেশার ঘোর কাটতেই দু-চোখে তুই
ভুলে থাকবো বলে মাদুরে পিঠ ঠেকাই
নিদ্রা হীনতায় কালসিটে চোখ
কেন বুঝিলনা অভাগায় ?
ছুঁড়ে ফেলা কলম আজ মুঠোয়
পুরনো ডায়েরিটা ফের সঞ্জীবন
ভালো থাকিস, ঘড়ির কাটায় কাটায়
নাইবা নিলি, নির্বাক ভালোবাসা।
(আত্মকথন)

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




