বিশ বছরের হুমায়ূনের সাথে আমাদের পরিচয় কুসুমবাগে, যার সবচেয়ে বড় ভালোবাসা ছিল তার পরিবার, তার মা । যেই মা আর কখনো পাশে এসে দাঁড়াবে না, তার নাম ধরে ডাকবে না। মৃত্যুর আগেও যে মা বুকে জড়িয়ে ছিল তার ছোট্ট ছেলে ও ছোট্ট মেয়েকে ।
হুমায়ূনের বাবার কোন নির্দিষ্ট কাজ ছিল না । আরো বেশ কিছুদিন তার পক্ষে কাজ করাও সম্ভব নয়। তার পা আহত, আর ফেরীওয়ালা পেশার মানুষের পা নেই মানে কোন কাজও নেই। তার ওপর বিক্রীর জন্য রেখে দেয়া জিনিসগুলোও আপনজনের সাথে চাপা পড়েছে মাটির নীচে।
বারো আর পনেরো বছরের তার দুভাই এখনো হাসপাতালে। বড়জনের পায়ে ক্ষত ও সেলাই, তবুও তার ক্ষতি কিছুটা কম। ছোটভাইটির অবস্থা আরো খারাপ, ভাঙ্গা পা ও থেতলে যাওয়া নিতম্ব নিয়ে তাকে আরো অনেকদিন হাসপাতালে থাকতে হবে। তাদেরকে মানুষের মতো মানুষ করার, মুখে অন্ন তুলে দেবার দায়িত্ব এখন হুমায়ূনের কাঁধে।
হুমায়ূন একটা কাঁচ তৈরীর কারখানায় কাজ করে, মাসিক আয় ১০০০ থেকে ২০০০ টাকা। বাবার আয় ছিল ২৫০০ টাকার মতো, তাও যে মাসে সবচেয়ে বেশী বিক্রী হত। ব্লগ কমিউনিটির সদস্য হিসেবে হুমায়ূনকে কি আমরা আরেকটু ভালো কিছু দিতে পারি না?
নতুন করে জীবন শুরু করার একটা সুযোগ হুমায়ূন পাবে; আমরা তাকে সাধারণ কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সহ একটা থাকার জায়গা আর তিন মাসের খাইখরচ দেব। এর মাঝে তাকে জোগাড় করতে হবে একটি নতুন চাকরি। ক্ষমতাবান অনেকেই হয়তো ব্যবস্থা করতে পারবেন একটি চাকরির, তবে প্রশ্ন হলো কে এবং কিভাবে?
একটি শক্তিশালী কমিউনিটির সদস্য হিসেবে আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের সাধ্যের সবটুকু করব, খুঁজে দেখব আমাদেরই কারো অফিস বা কারখানায় হুমায়ূনের কোন ব্যবস্থা করা যায় কিনা। আমার দৃঢ় বিশ্বাস প্রতিদানে কর্মঠ এবং বিশ্বাসী একজনকে আমরা পাব। চট্টগ্রামের সবার প্রতি আমার অনুরোধ রইল এই গল্প সবাইকে বলুন, চেষ্টা করুন একটি দুঃখী পরিবারের পাশে এসে দাঁড়াতে।
আলোচিত ব্লগ
আমি টুপ করে চলে আসবো

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন
রুবা

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন
প্রথম .........।

আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।
কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন
সমুদ্রের নীল খাম
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।