ফাহিনূর নামের ১৪ বছরের কিশোরীটির করুণ কাহিনী আর ভেসে যাওয়া স্বপ্নের গল্প আমাদের বুকে যেন শেল বিঁধিয়ে দেয় । পাহাড়ের ধারে সে চুপচাপ বসে ছিল,একা । নীচে তখন মানুষেরা খুঁজছে মাটি আর আবর্জনার স্তুপের নীচে, তার মায়ের দেহ । এক ধরণের শূণ্য দৃষ্টি নিয়ে সে সামনের দিকে তাকিয়ে ছিল, সত্যকে গ্রহণ করার অপারগতা সেই দৃষ্টিতে ।
ফাহিনূর ছিল একজন পোশাকশ্রমিক, নিজেদের আয়ে তার বাবা মাত্র একমাস আগে কিনতে পেরেছিল ছোট্ট একখন্ড জমি আর নিজেদের একটা বাড়ি । পাহাড়ের কোলে ছোট্ট সবুজ আবাসের গর্বিত মালিক ছিল তারা । নিষ্ঠুর নিয়তি যে কড়াল থাবা বাড়িয়ে এগিয়ে আসবে, একদিন আগেও কি কেউ সেটা ভাবতে পেরেছিল ?
মাটির দেয়ালের ধ্বংসস্তুপ, টিন ও বাঁশের কিছু টুকরো ছাড়া সেখানে আর কিছুই এখন অবশিষ্ট নেই । পাশে বসে থাকা ফাহিনূরের ছবি তুলে নিয়ে সংবাদকর্মীরা যতটা দ্রুত এসেছিল, তার চেয়েও দ্রুত চলে গেল । আমরা পাশে বসে ছিলাম বেশ কিছুক্ষণ, চুপ করে, সামান্য সান্তনাও যদি বা দিতে পারি । অশ্রু রুদ্ধ করে ফিরে আসার আগে কথা দিয়ে এসেছিলাম, আবার ফিরে আসব । ফিরে গিয়েছিলাম এবং অবশ্যই বার বার ফিরে যাব ।
পরদিন ফিরে যেয়ে আমরা জানলাম তার মার দেহ পাওয়া গেছে, সেনাবাহিনী হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু হাল ছাড়েনি স্থানীয় লোকেরা, যেখানে খোঁজ চলছিল, তার কিছুটা দূরে অল্প একটু খুঁড়তেই পাওয়া গেল মৃত্যুর পরিচিত গন্ধ । ফাহিনূর আর তার আহত পিতা অন্তত সম্মানের সাথে সমাহিত করবে মৃতদেহটি ।
ফাহিনূরকেও আমরা সাহায্য করব হূমায়ূনের মতোই, আগামী তিনমাস দেব সব ধরণের সাহায্য । তারা এখন আমাদেরই পরিবারের অংশ । আমাদের সাথে থাকুন, সাহায্য করুন ফাহিনূরের স্বপ্নকে নতুন করে গড়ে তুলতে ।
আলোচিত ব্লগ
আমি টুপ করে চলে আসবো

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন
রুবা

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন
প্রথম .........।

আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।
কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন
সমুদ্রের নীল খাম
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।