somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাম্পত্য জীবনে সুখ চান? ছবি সরান

১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমাজ বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমান কালে দাম্পত্য সম্পর্ক টিকে আছে সরু সুতোর ওপর ভর করে। সামান্য একটু ভুলচুকের জেরে সেই সুতো ছিঁড়ে পড়তে পারে, যবনিকা পড়ে যেতে পারে স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর। তাই সংসারে অশান্তি নিত্যদিনের ঘটনা হলে একবার ভেবে দেখুন, অজান্তে এমন কিছু করে ফেলছেন না তো, যাতে দাম্পত্য কলহ চূড়ান্ত আকার নেয়?

হয়তো সেগুলি এমন কিছুই নয়, দেওয়ালে ঝোলানো সামান্য একটা ছবি বা শখ করে হ্যান্ডিক্র্যাফট-এর স্টোর থেকে কেনা কোনও মুর্তি। কিন্তু সেগুলোই হয়তো আপনার দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনছে। বাস্তুমতে তা সম্ভব বৈকি। তাই ঘর সাজানোর জন্য দেওয়ালে ছবি টাঙানোর আগে একবার এই লেখায় চোখ বুলিয়ে নিন। বাস্তুমতে যে সব ছবি আপনার দাম্পত্য জীবন ধ্বংস করে ফেলতে পারে, সেগুলো আগে চিনে নিন।

মর্ডান আর্ট
আধুনিক শিল্পে খারাপ কিছু আছে, এমন কথা আমরা বলছি না। কিন্তু মর্ডান আর্টের হিজিবিজি স্ট্রোক জীবনে জটিলতা ডেকে আনতে পারে। এমনই দাবি করা হয়েছে বাস্তুশাস্ত্রে। তাই বেডরুমের দেওয়ালে মর্ডান আর্ট না রাখাই ভালো।

মুখোশ


মুখোশের ছবি ঘরের দেওয়ালে রাখবেন না। বাস্তুশাস্ত্র বলছে আমরা সব সময় চোখের সামনে যা দেখি, তার প্রতিফলন আমাদের মনের মধ্যে পড়ে। তাই মুখোশের ছবি ঘরে থাকলে আমাদের মধ্যও নিজেদের আসল সত্ত্বাকে লুকিয়ে রেখে, নকল আমি-কে বের করে আনার প্রবণতা দেখা যেতে পারে। সম্পর্কে দেখা দেবে কপটতা, চাতুরী।

বহুগামিতা


এমন কোনও ছবি কখনোই ঘরের দেওয়ালে টাঙাবেন না, যাতে বহুগামিতা প্রতিফলিত হয়। যেমন একজন পুরুষ একাধিক নারীর সঙ্গে বিয়ে করছে বা একজন নারী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ। এমন ছবি ঘরে টাঙালে নিজেদের সম্পর্কেও বহুগামিতার প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল।

যুদ্ধক্ষেত্র বা মৃতদেহ


এমন কোনও পেন্টিং ঘরে টাঙাবেন না, যেখানে মৃতদেহ, যুদ্ধক্ষেত্র, মারামারি, শিশুর কান্নার ছবি রয়েছে। এই ধরনের ছবি ঘরের বাসিন্দাদের ওপর অশুভ প্রভাব বিস্তার করে। মানুষের মনে নিরাপত্তার অভাব সৃষ্টি করে। যা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মোটেও ভালো নয়।

জঙ্গলে শিকারি


জঙ্গলে শিকারির ছবি বা শিকারের পর শিকারির উল্লাস - এই ধরনের ছবি সব সময় চোখের সামনে থাকলে তা মনের মধ্যে ধীরে ধীরে হিংসার সঞ্চার করে। এর প্রভাব অবধারিত ভাবে পড়ে সম্পর্কেও ওপরেও।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×