somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে হামলা চালাতে জঙ্গিদের এক কোটি টাকা ‘ইনাম’ পাকিস্তানের

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এ দেশে জঙ্গিদের অবৈধ উপায়ে ঢুকতে উৎসাহ দিচ্ছে পাকিস্তান৷ শুধু তাই নয়, ভারতে অনুপ্রবেশ করে হামলা চালাতে পারলে জঙ্গি পিছু এক কোটি টাকা করে পুরস্কারও ঘোষণা করেছে ইসলামাবাদ৷ ফিদায়েঁ বিস্ফোরণে মারা গেলে জঙ্গিদের পরিবারকে মোটা অর্থের ক্ষতিপূরণ দেবে পাকিস্তান৷ সংবাদসংস্থা এএনআইয়ের কাছে এই বিস্ফোরক তথ্য ফাঁস করে দিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের ‘জম্মু ও কাশ্মীর আমান ফোরাম’-এর নেতা সর্দার রইস ইনকিলাবি৷

তিনি বলেছেন, “খুনে, জঙ্গিদের ভাড়া করছে পাকিস্তান৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে জঙ্গিদের এক কোটি টাকা করে ইনাম দিচ্ছে ইসলামাবাদ৷ জঙ্গিদের বলছে, গায়ে বোমা বেঁধে ঢুকে যাও ভারতে৷ পাকিস্তানের জন্যই আজ দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে৷ গুলি চালানোর এত শখ থাকলে সেনা বনাম সেনা যুদ্ধ হোক না!”

পাকিস্তানের জঙ্গি নীতির পর্দা ফাঁস করে দিয়ে ইনকিলাবি আরও জানিয়েছেন, খোদ নওয়াজ শরিফের প্রশাসন যে যে জঙ্গি গোষ্ঠীদের পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, আইন বাঁচিয়ে তাদেরই পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ অপারেশনের জন্য তৈরি করা হচ্ছে৷ তৃণমূল স্তর থেকে ওই জঙ্গিদের প্রশিক্ষণে সাহায্য করছে কুখ্যাত পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক রেঞ্জার্স৷ পাক অধিকৃত কাশ্মীর জঙ্গিদের কাছে ‘মুক্তাঞ্চল’ বলেও দাবি করেছেন ইনকিলাবি৷ তাঁর যুক্তি, জঙ্গিদের উপর ‘ব্ল্যাঙ্কেট ব্যান’ বা ছদ্ম নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে ইসলামাবাদ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট মোতাবেক, লস্কর-ই-তৈবা, লস্কর-ই-ঝাংগভি, হিজবুল মুজাহিদিন-সহ অন্যান্য পাক জঙ্গি গোষ্ঠীর প্রায় ১০০ জনেরও বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি তৈরি করে অপেক্ষা করছে৷ কোনও সুযোগ পেলেই ভারতে ঢুকে হামলা চালাতে পারে জঙ্গিরা৷ রবিবারই জম্মু ও কাশ্মীরে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান নিজেদের শুধরে নিতে না পারলে ভবিষ্যতে ভেঙে ১০ টুকরো হয়ে যাবে৷ ইনকিলাবির কাছ থেকে আরও জানা গিয়েছে, পাক সরকার জঙ্গিদের এই বলে আশ্বস্ত করেছে যে, পাক রেঞ্জার্সের রসদ ও অস্ত্র তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে৷ এখন সে দেশেরই এক নেতা পাকিস্তানের এই বিপজ্জনক দু’মুখো নীতি প্রকাশ্যে এনে ফেলায় এখন যথেষ্ট অস্বস্তিতে ইসলামাবাদ৷
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×