somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার অজান্তে কী করেন আপনার প্রেমিকা?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি আপনার প্রেমিকাকে ভালমতো চেনেন তো? দোহাই, কিছু মনে করবেন না, এরকম একটা প্রশ্নের জন্য!

আসলে ভালবাসা বড় বিচিত্র জিনিস! কথায় বলে, সে কাউকে না কি রাজা করে! আবার কাউকে করে দেয় বিলকুল ফকির! সে সব দার্শনিকতা পেরিয়ে এসেও ভালবাসা কিন্তু নারীদের এমন সব কাজ করতে বাধ্য করে, যার কোনওটাই খুব স্বাভাবিক নয়! অন্যকে তেমন কিছু করতে দেখলে চোখ কপালে উঠবে, কিন্তু নিজেদের বেলায় সে কথাটা খেয়াল থাকে কই!

আপনি ঠিক জানেন তো, আপনার অজান্তেই তেমন সব অদ্ভুত কাজকর্ম আপনার প্রেমিকা করে থাকেন কি না? এক এক করে বরং সেই সব কাজের তালিকায় আসা যাক! তাহলে আপনার উত্তর পেতে সুবিধা হতে পারে!

গোয়েন্দাগিরি


নারীরা যখন কাউকে ভালবাসেন, তখন তাঁদের মধ্যে ভিতরে ভিতরে একটা হারাবার ভয় কাজ করে। তাই নারীরা অনেক সময়েই তাঁদের মনের মানুষটি কোথায় কী করছেন, তা জানার জন্য হন্যে হয়ে থাকেন। এবার মনের মানুষটিকে প্রশ্ন করে উত্তর পেলে ভাল! কিন্তু সেই উত্তর যদি সন্তোষজনক না হয়? তখন শুরু হয় গোয়েন্দাগিরি। খেয়াল করুন তো, আপনার প্রেমিকা আপনার জন্য হন্যে হয়ে পিছন পিছন ঘুরে বেড়ান না তো?

বন্ধুদের কাঁচকলা দেখানো:


ভালবাসলে নারীরা সব সময়ই মনের মানুষটির সঙ্গে কাটাতে চান। তাতে কী হয়, তাঁরা নিজেদের জগৎ থেকে একটু একটু করে দূরে সরে যেতে থাকেন। পছন্দের বন্ধুদের সঙ্গেও বন্ধ করে দেন মেলামেশা। যাতে মনের মানুষটির সঙ্গে আরও বেশি সময় কাটানো যায়। ভেবে দেখুন তো, আপনার প্রেমিকার সঙ্গে তাঁর বন্ধুদের যোগাযোগ এখন কীরকম পর্যায়ে রয়েছে?

গুনগুন গুঞ্জন:


আপনার শুনে হাসি পেতেই পারে! কিন্তু ভালবাসায় থাকলে নারীদের রোমান্টিক গান শোনার প্রবণতা বেড়ে যায়। তাঁদের মাথার মধ্যে সারাক্ষণ কোনও না কোনও রোমান্টিক গানের কলি ঘুরঘুর করে। আইপডে, মোবাইলে বাড়তে থাকে এমন গানের সংখ্যা। আপনার প্রেমিকার মোবাইল বা আইপডেও ইদানীং রোমান্টিক গানের সংখ্যা কেমন?

প্রেমিকের প্রাক্তনের সঙ্গে নিবিড় যোগাযোগ:


মনের মানুষের প্রাক্তনকে সহ্য করতে পারেন না কেউই! কিন্তু ভালবাসলে নারীরা একটু বেশিই প্রেমিকের প্রাক্তনের খোঁজখবর রাখতে শুরু করেন। তাঁর পিছু নেন সোশ্যাল মিডিয়ায়। কারণ তো একটাই- যদি আপনি ফিরে যান সেই প্রাক্তনের কাছে! তাই সেরকম কিছু ঘটতে চলেছে কি না, সেটাই যাচাই করা! আপনি আপনার প্রাক্তনের ব্যাপারে আচমকা কিছু প্রেমিকার কাছ থেকে শোনেননি তো?

আপনাকে ঘিরেই থাকা:


আমরা সবার মনে হয়, আমরা যাঁকে ভালবাসি, তিনিই আমাদের বিশ্ব! কিন্তু নারীদের বেলায় এই ব্যাপারটা একটু বাড়াবাড়ির পর্যায়ে যায়! ভালবাসলে নারীরা সব সময়েই প্রিয় পুরুষটিকে নিয়ে মাতামাতির চূড়ান্ত পর্যায়ে থাকেন। তখন আপনি যা-ই পরবেন, তাঁদের ভাল মনে হবে! আপনার পছন্দের খাবার তিনিও শুরু করবেন খেতে! আপনার সুগন্ধি, আপনার শরীরের ঘ্রাণ তাঁকে আনন্দ দেবে অস্বাভাবিক রকমের! আপার প্রেমিকা কি এরকম করে থাকেন?

সাজতে আরও বেশি সময় নেওয়া:


সাজাগোজার ব্যাপারে এমনিতেই নারীদের দুর্নাম আছে- তাঁরা না কি এ ব্যাপারে একটু বেশিই সময় নেন! আর ভালবাসলে সেই সময় নেওয়ার মেয়াদটা বেড়ে যায় অনেকটাই। কেন না, সব সময়েই তিনি আপনার কাছে নিজেকে সুন্দর দেখতে চান। তাই একটা সামান্য পোশাক বাছার সময়, তা সে কেনার জন্যই হোক বা সাজার জন্য, মন স্থির করতে পারেন না। আপনার প্রেমিকার সঙ্গে পোশাক কিনতে বেরিয়ে এ ব্যাপারটা কোনও দিন খেয়াল করেছেন কি?

অন্ধ সমর্থন:


নারীরা ভালবাসার মানুষটির সঙ্গে মাঝে মাঝেই ঝগড়া করে থাকেন বটে! সেটা বাড়তি প্রত্যাশার জন্য। কিন্তু অন্য সময়ে কেউ যদি ভালবাসার মানুষটিকে নিয়ে কিছু বলেন, সঙ্গে সঙ্গে ফোঁস করে ওঠেন নারীরা! তাঁরা ভালবাসার মানুষটির সামান্য সমালোচনাও সহ্য করতে পারেন না। খেয়াল করুন তো, আপনাকে কিছু খারাপ বলেছে বলে কি আপনার প্রেমিকার সঙ্গে কারও ঝগড়া হয়ে গিয়েছে?

যদি লক্ষণ মিলেই যায় এক-আধটা বা সবগুলো, চিন্তা করবেন না! ভালবাসা এমনই হয়! এটা শুধু মাথায় রাখুন, তিনি আপনাকে ভালবাসেন বলেই এমন করেন!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×