somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরবঙ্গে চলুন

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লং উইক-এন্ড হোক বা লম্বা ছুটি৷ বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন উত্তরবঙ্গ৷ কয়েক ঘণ্টার যাত্রাপথেই পাহাড়ের কোলে৷ শুধু পাহাড় নয়, উত্তরবঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জঙ্গলও আকর্ষণের শীর্ষে৷ ডুয়ার্স ও তার আশপাশের সমস্ত জঙ্গল একেবারে যাকে বলে হটস্পট৷ চেনাজানা জায়গা তো আছেই, এছাড়াও ছোট ছোট এমন অচেনা অজানা কিছু জায়গা রয়েছে, যা এককথায় একেবারে অতুলনীয়৷


দার্জিলিং ডিস্ট্রিক্টের ছোট একটুকরো জায়গা সুনতালেখোলা৷ জায়গাটির নামকরণ একটি ছোট্ট ঝোরা ‘সুনতালেখোলা’-র নামে৷ নেপালি ভাষায় সুনতালে মানে কমলা আর খোলা মানে ঝোরা৷ সামসিং থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব৷
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অপূর্ব৷ ব্ল্যাক ইগল, হিল প্যাটরিজ, হোয়াইট থ্রোটেও ফ্যানটেল, স্কারলেট মিনিভেট ও আরও নানা প্রজাতির পাখির দেখা মিলবে৷ অপূর্ব তাদের রং৷ রঙের বৈচিত্রে তাজ্জব বনে যেতে হয়৷ সামসিং পৌঁছে বহু পর্যটক ট্রেক করে সুনতালেখোলা পৌঁছান৷ ট্রেকিং-এর পথে প্রকৃতিকে আর একটু কাছ থেকে উপভোগ করা যায় যেন৷ শান্ত পরিবেশের মধ্যে দিয়ে প্রকৃতি একেবারে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে৷ শিলিগুড়ি থেকে মাত্র ৮৫ কিলোমিটারের ব্যবধান৷ ট্রেকার বা গাড়ি ভাড়া করে পৌঁছানো যায় সুনতালেখোলা৷


এবার চলুন জঙ্গল সফরে৷ জলদাপাড়া অভয়ারণ্যের কাছেই চিলাপাতা জঙ্গল৷ আলিপুরদুয়ার থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এর অবস্থান৷ একদিকে ডুয়ার্সের ঘন জঙ্গল, অন্যদিকে চিলাপাতা৷ মাঝে বয়ে যাওয়া তোর্সা নদী৷ প্রচুর হাতি আর একটি শিংওয়ালা গন্ডারের দেখা মেলে এই জঙ্গলে৷ এছাড়াও হরিণ, লেপার্ড, বন্য শুয়োর, ময়ূরের দেখা মেলে৷


ঘন সবুজ জঙ্গলে এক অদ্ভুত স্তব্ধতা রয়েছে৷ এক নিশ্ছিদ্র স্তব্ধতার বেষ্টনীতে পুরো জঙ্গল মোড়া৷ ফরেস্ট বাংলোতে রাত্রিবাসে যখন ওই স্তব্ধতার মাঝখান থেকে হঠাৎ কোনও জন্তুজানোয়ারের পদধ্বনি কানে এসে পৌঁছায়, তা নিঃসন্দেহে যেমন থ্রিলিং, আবার চমকপ্রদও বটে৷


পশ্চিমবঙ্গ সরকারের একটি সরকারি ইকো-ট্যুরিজম রিসর্ট রয়েছে এখানে, নাম ‘মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প’৷ কোদালবস্তি নামক একটি জায়গায় এর অবস্থান৷ নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে মেন রোড ধরে জঙ্গল৷ সেখানে ওয়াচ টাওয়ার পেরিয়ে একটি কাঠের ব্রিজ৷ ব্রিজের ওপারেই রয়েছে ফরেস্ট বাংলো৷ ব্রিজের তলা দিয়ে বয়ে চলা ঝোরাতে মাঝেমধ্যেই বন্যপ্রাণীরা জল খেতে আসে৷


চিলাপাতা জঙ্গলের আর এক আকর্ষণ নলরাজাগড়৷ গুপ্ত সাম্রাজ্যের সময়কার দুর্গ এটি৷ প্রায় দু’হাজার বছরের পুরনো এই দুর্গটি দেখে বিস্মিত হতে হয়৷ তবে দুর্গের তোরণের পর আর যাওয়া সম্ভব হয় না৷ জঙ্গল এতটাই ঘন এখানে যে, তা প্রায় অভেদ্য৷ এছাড়া ‘কুনকি’ নামক একটি ওয়াচ টাওয়ার আছে এই জঙ্গলে৷ সেখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা মনে রাখার মতো অভিজ্ঞতা৷ অক্টোবর মাস থেকে মে মাস অবধি জঙ্গল পর্যটকদের জন্য খোলা৷


কীভাবে যাবেন:
সুনতালেখোলা বা চিলাপাতা দু’টি জায়গাতেই এনজিপি থেকে পৌঁছানো যায়৷ আলিপুরদুয়ার থেকে গেলে আরও সুবিধা৷ দু’টি জায়গাই কাছে পড়বে৷ শিয়ালদহ থেকে তিস্তা-তোর্সা বা হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ধরে নিউ আলিপুরদয়ার৷ সেখান থেকে গাড়ি ভাড়া করে গন্তব্যে৷
কোথায় থাকবেন:
দু’টি জায়গাতেই সরকারি বাংলো রয়েছে থাকার জন্য৷ অগ্রিম বুকিং করে যাওয়াই ভাল৷
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×