somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরবঙ্গে(প বঙ্গে) ট্রেকিংয়ের জন্য অনলাইনে বুকিং করতে পারবেন পর্যটকরা

০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উত্তরবঙ্গে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে জনপ্রিয় করতে নয়া উদ্যোগ পর্যটন দপ্তরের। এবার থেকে ট্রেকিংয়ের জন্য অনলাইনেও বুকিং করতে পারবেন পর্যটকরা। যাঁরা অনলাইনে বুকিং করবেন, তাঁদের জন্য ট্রেকিং ও রাত্রিবাসের ব্যবস্থা করবে বনদপ্তর ও বনোন্নয়ন নিগম। পরবর্তী ধাপে উত্তরবঙ্গে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে যুক্ত করা হবে পর্যটন দপ্তরের সঙ্গে। তখন পর্যটন দপ্তরের পোর্টাল থেকেই অনলাইনে বুকিং করা যাবে বলে জানা গিয়েছে।

পাহাড়ে ও জঙ্গল ঘেরা উত্তরবঙ্গে বিশেষ করে ডুয়ার্সে পর্যটনের গুরুত্ব অপরিসীম। বছরভরই দার্জিলিং-সহ উত্তর বাংলার বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু সকলেই যে প্রকৃতির শোভা দেখতে উত্তরবঙ্গে বেড়াতে যান, এমনটা কিন্তু নয়। পাহাড়-জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে ভালবাসেন, এমন পর্যটকের সংখ্যা কম নয়।তাই অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে হাতিয়ার করে উত্তরবঙ্গকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর।

জানা গিয়েছে, প্রায় দেড় কোটি টাকা খরচ করে মহানন্দা অভয়ারণ্য, বৈকুন্ঠপুর ফরেস্ট, বক্সা ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র, নেওরাভ্যালি ন্যাশনাল পার্ক, জলদাপাড়া জাতীয় উদ্যান ও সেনচল অভয়ারণ্যে ট্রেকিং রুট তৈরি করেছে বনদপ্তর। নিজেদের পছন্দমতো যেকোনও একটি পথে ট্রেকিং করতে পারবেন পর্যটকরা। তবে নির্দিষ্ট ফি জমা দিতে বনদপ্তরের অনুমতি নিতে হবে। পর্যটকদের সঙ্গে থাকবেন প্রশিক্ষিত গাইড ও বনকর্মীরা। জঙ্গলের ম্যাপও পর্যটকদের দিয়ে দেবে বনদপ্তর। এমনকী, উত্তরবঙ্গে কয়েকটি সংরক্ষিত বনাঞ্চলেও ট্রেকিং রুট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ সমস্ত ট্রেকিং রুট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×