somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড়, জলপ্রপাতে ঘেরা অপরূপ রাঁচি

০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাহাড়-টিলা বেষ্টিত প্রপাতময় পস্চিমবংগের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের শহর রাঁচি৷ এই ট্যুরের অন্যতম আকর্ষণ অলখঝোরা-র উদ্দামতা উপভোগ করতে হলে ভুলে যেতে হবে সহস্রাধিক সিঁড়ি ভাঙার ক্লান্তি৷

রক গার্ডেন দিয়ে শুরু করলে মন্দ হবে না৷ হন্টেড হাউস, নানা ধরনের রাইড দিয়ে সাজানো সুন্দর এক পার্ক৷ বাচ্চাদের জন্য আদর্শ৷ তারপর চলে যান সুউচ্চ টিলার ওপর সাঁইবাবার মন্দির ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত মোরাবাদি, যাকে টেগোর হিলও বলা হয়৷ রাঁচি-টাটা জাতীয় সড়ক ছেড়ে ‘দশম ফল্স’-এর লিঙ্ক রোড ধরে খানিক এগোতেই উধাও হয়ে যাবে লোহা-কংক্রিটের ইমারত৷ শুরু হয় ভরপুর অক্সিজেন সমৃদ্ধ নির্মল বাতাস৷ অদূরেই তরঙ্গায়িত টিলার সারি, সবুজে ছয়লাপ গাছগাছালিতে ঘেরা নজরকাড়া ট্র্যাডিশনাল আদিবাসীদের জনপদ পেরিয়ে পৌঁছতে হবে দশম প্রপাতের গেটে৷ প্রায় চারশো পাথরের সিঁড়ি ভেঙে নীচে নামতেই জুড়িয়ে যায় চোখ দু’টো৷ কাঞ্চি নদী দশটি ধারায় ঝাঁপ দিয়েছে দেড়শো ফুট নিচে৷ ফিরতি পথে সিঁড়ির ধারে যে পাহাড় চোখে পড়বে, তার নাম ‘কারাকুম বুরু’৷

এরপরের গন্তব্য জোনা ফল্স৷ পুরুলিয়া সড়ক থেকে লিঙ্ক রোড ঠেকেছে জোনার গেটে৷ উঁচু প্রায় পাঁচশো আঁকাবাঁকা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে এখানে৷ যেন পাতালে প্রবেশ৷ তারপরই চমক৷ গৌতমধারী নদী পাঁচটি প্রবাহে পাথরের প্রাচীর বেয়ে আছড়ে পড়ছে দেড়শো ফুট নিচে৷ ত্রয়ী ঝরনার মধ্যে জোনা ফল্সের বিস্তার ও বেগ বেশি, সঙ্গে গর্জনও৷ গুড়ি গুড়ি জলকণাসমূহ সূর্যের সাত রং মেখে ফোয়ারার মতো উড়ছে আনন্দে৷ কিনারায় অপরিসর গুহায় রয়েছে পরিচিত ধ্যানস্থ বুদ্ধের মূর্তি৷ ওপরে প্রাচীন বৌদ্ধ প্রতিষ্ঠান৷ গৌতমবুদ্ধের স্মরণে এই পাহাড়-নদী-ঝরনার নামকরণ গৌতম যোগ৷

পরের দিন চলে যান বিখ্যাত হুড্রু ফল্স দেখতে৷ সাড়ে সাতশো পাকদণ্ডী সিঁড়ি বেয়ে নিচে নামা৷ তবে হুড্রু-র সেই সাবেক সুখ্যাতির কিছুই আর অবশিষ্ট নেই৷ ১০০ ফুটের বিস্তার, বিপুল জলরাশির তীব্র বেগে পতন-গর্জন সহ গর্জাস গরিমা ও দাপট এখন অতীত৷

কীভাবে যাবেন
হাওড়া স্টেশন থেকে হাওড়া-রাঁচি হাতিয়া এক্সপ্রেস অথবা হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস৷ সড়কপথেও যাওয়া যায়৷

কোথায় থাকবেন
রাঁচি জংশন সংলগ্ন অজস্র লজ, হোটেল রয়েছে থাকার জন্য৷
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×