
আসসালামু আলাইকুম । আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে গেল । আমাদের বয়স আরো একবছর বেড়ে গেলেও হায়াত কমে গেল । এই এক বছরে ব্লগ থেকে আমার প্রাপ্তি কি আর অন্যদেরকেই বা আমি কি দিতে পারলাম। আমাদের কি চিন্তা করা উচিত না ?
( আমি অবশ্য আপনাদের কিছুই দিতে পারিনি)
তবে , নীরবে আপনাদের পাশে থেকে অনেক কিছু জেনেছি,শিখেছি নিজের জ্ঞান কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছে।এর জন্য সবাইকে জানাই আমার কৃতজ্ঞতা।
রাসুল ( সা
আমরা ব্লগে লিখছি আমার এই লিখার ব্যাপারে সব দায়িত্ব আমার নিজের । এর জন্যও আল্লাহ তায়ালার কাছে আমাদের জবাব দিতে হবে ।
লেখনী একটা শক্তি শালী মাধ্যম এর মাধ্যমে দেশ, সমাজ ও মানুষের উপকার করা যায় তেমনি ক্ষতিও করা যায়।
আমাদের লিখা যদি হয় দেশ , সমাজ, মানুষের জন্য শিক্ষনীয় বা উপকারী তার জন্য আমারা আল্লাহর কাছে পুরস্কৃত হব আর যদি হয় তার বিপরীত তাহলে আমরা হব তিরস্কৃত ।
তেমনি কমেন্টের বেলায়ও আমার কমেন্টে একজন লেখকের মনে উৎসাহ, উদ্বীপনার সৃষ্টি করতে পারে তাতে সে আরো ভালো লিখা আমাদের উপহার দিতে পারবে সামনের দিনগুলো ।
আবার এমন ও হতে পারে আমার একটা কমেন্ট লেখকের মনে রাগ, ক্ষোভ বা কষ্ট লাগতে পারে । এতে হয়ত তার লিখার মোডটাই নষ্ট হয়ে যেতে পারে ।
মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষন না সেই মানুষ ক্ষমা করবে ।
আখেরাতের রাস্তা দুইটা হয় জান্নাত না হয় জাহান্নাম । আমাদের লিখা আমাদের জান্নাজে যাওয়ার রাস্তা সহজ করে দিতে পারে আবার জাহান্নামের দিকেও নিতে পারে ।
আমাদের বিগত বছরের ভুলগুলো যেন আমরা শুধরে নিতে পারি , নতুন বছরে আমাদের লিখা যেন হয় শালীন , সুন্দর । যাতে আমরা অন্যদের কিছু শিখাতে পারি নিজেরাও কিছু শিখতে পারি। আমাদের লিখা যেন হয় দুনিয়া আখিরাতে জন্য কল্যাণকর।
সবার জন্য শুভ- কামনা ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



