প্রিয়তম,
কাউকে না কাউকে মনের গোপন কথাটা বলেই ফেলতে হয়
আমার কাছে প্রকাশিত গোপনীয় কথাটা
তোমায় বলার জন্যই এতো আয়োজন
তোমাকে আমি দেখেছি, তবে আর দশজনের চোখ দিয়ে নয়
আমার চোখ দিয়ে, যে চোখ কোন যুক্তি তর্কে বিশ্বাসী নয়।
হঠাৎ কাউকে ভাল লেগে যাওয়াটা যে কি ঝামেলা
সে তুমি বোঝ কিনা জানিনা, তবে আমি বেশ ভাল করেই জানি।
সে ভাললাগাকে ছুড়ে ফেলে দেয়া যায় না, আবার ধরে রাখাও কষ্টকর।
ভাললাগা যে কি করে, কখন ভালবাসা হয় তা আমি বুঝিনি।
আমায় তো তুমি চেনই। আমি কোন রাজপুত্তর নই, নই কোন সুপুরুষ।
তবে কাপুরুষের মনে ভালবাসা নেই একথা কেউ বলতে পারে না,
বরং ভালবাসাই পারে কাপুরুষকে সাহসী বানাতে।
যদিও কবিগুরু, হৈমন্তীর স্বামী অপুকে সাহসী করে তোলেননি
তবে আমিতো অপু নই, অতএব সাহসী হব না,
এমন কেউ বলতে পারবে না।
মার মুখে শুনেছি, মানুষকে দাড়াতে দিলে সে বসতে চায়
আর বসার জায়গাটুকু দিলে সে একটু শুয়েও পড়ে।
ঠিক সে রকম আমার লেখা তুমি পড়ছো বলে আমিও লিখে চলছি।
এতো শুয়ে পড়াকেও ছাড়িয়ে যাওয়া হলো।
বাদ দেই এতো কথা, কি লাভ বলে,
তার চেয়ে বরং আসল কথা বলি।
আমার প্রধান সমস্যা হলো আমি কাউকে মিথ্যে বলে ভুলাতে পারি না।
তোমাকেও পারবো না। আর তাই বলেই ফেলি-
তুমি যে পরমা সুন্দরী তা নয়,
কিন্তু আমার চোখে তুমি কেমন তা আমি কবি হলেই
কেবল প্রকাশ করতে পারতাম। হয়তো আরেক “শবনম” হতো।
রেগেই গেলে- কিন্তু কি করবো বল,
ঐ যে বললাম কাউকে আমি ভুলাতে পারি না।
কী সব আবোল তাবোল বকছি তাই না,
তারচেয়ে বরং একটা কবিতা শোনাই, আমার লেখা-
“নিরবতা আগেও ছিল, এখনো আছে।
নদীর পারে, নগড় জুরে, ব্যস্ত বাসে,
যেখান থেকে বক উড়ে যায়,
যেখানে কাক কুকুরে খাবার খোজে,
সেই সেখানে-
নিরবতা আগেও ছিলো, এখনো আছে।
প্রিয় আমার,
নিরবতা তোমার বুকের মাঝে
বৃস্টি পরে টাপুর, টুপুর, টাপুর, টুপুর,
নিরবে কি জানি কোন সুর বাজে।
প্রিয় আমার,
নিরবতা আমার সাথে
আগেও ছিলো, এখনো আছে।”
কেমন লাগল। কবিতাটার কোন নাম দেইনি-তুমি দিয়ো।
হয়তো মনে মনে অনেক কথাই ভাবছ, কি জানি!
কারও মনের কথা কি কেউ বলতে পারে।
আমার আসল কথাটা এখনো বলা হয়নি। এভাবে হবেও না।
তাই ঠিক করেছি হেলাল হাফিজকে বলবো
বলবো- ‘প্লীজ আমার হয়ে ওকে একটু বলুন না আমার মনের কথাটা’
কেমন করে জানি না তিনি রাজী হলেন, রাজী হয়ে একটি কবিতা
আমার হাতে দিলেন। বললেন তোমায় দিতে।
তাই তোমায় দিলাম-
“কেউ জানে আমার কেন এমন হল।
কেন আমার দিন কাটেনা রাত কাটেনা
রাত কাটেতো ভোর দেখিনা
কেন আমার হাতের মাঝে হাত থাকেনা কেউ জানেনা।
নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতোটা পথ একলা এলাম
পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও,
কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো
যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি
মাথার কসম আবার এসো।
জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেলো
শুনলো না কেউ ধ্রুপদী ডাক,
চৈত্রাগুনে পুড়ে গেল আমার বুকের গেরস্থালি
বললো না কেউ তরুন তাপস এই নে চারু শীতল কলস।
লন্ডভন্ড হয়ে গেলাম তবু এলাম।
ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়
আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই
দুঃসময়ে এতোটা পথ একলা এলাম শুশ্রষাহীন।
কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।”
(যাতায়াত-হেলাল হাফিজ)
০২&০৩/১২/০৭। ০১.২১। (রাত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


