somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

হৃদয়ে সামহোয়্যার ইন ব্লগ এবং আমার কিছু অপ্রাসঙ্গিক কথন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দুইদিন আগে আমার এলাকার একজন শ্রদ্ধেয় বড় ভাই এর সাথে রাতে চায়ের দোকানে চা পান করতে করতে কিছু কথা হল। বলে রাখি উনি খুবই শিক্ষিত একজন মানুষ তবে উনি ইন্টারনেটের ফেসবুক এবং ব্লগ সম্পর্কে ততটা জানেন না। কারন উনার শুধুমাত্র একটা মেইল একাউনট আছে যা দিয়ে উনি বিদেশে বসবাসরত উনার এক ভাইয়ের সাথে প্রয়োজনীয় কিছু মেইল আদান প্রদান ছাড়া আর কিছুই করেন না। আর সেই মেইল আইডি আমিই তাকে খুলে দিয়েছিলাম। এখনো কোন সমস্যায় পড়লে আমিই দেখিয়ে দেই। যাই হোক উনি আমাকে বললেন যে আমি ব্লগিং বা ব্লগার অথবা সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে কিছু জানি কিনা ? যখন তিনি সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে জানতে চাইলেন আমার মস্তিষ্কে তড়িৎ খেলে গেল বর্তমান কিছু অপপ্রচার মূলক সংবাদের কথা তাই আমি কিছুটা চালাকি করেই বললাম যে না ভাই আমি এই ব্লগার কিংবা সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে কিছুই জানিনা। তখন তিনি খুব আশ্চর্য হয়ে বললেন আপনি কম্পিউটার জানা একজন মানুষ হয়ে ব্লগ, ব্লগার কিংবা সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে কিছুই জানেন না। আপনি কি পত্রিকা পড়েন না কিংবা দেশের কোন খবর রাখেন না। আমি বললাম নারে ভাই এত সময় কোথায় । উনি আমাকে তখন ব্লগারের সংজ্ঞা বোঝালেন। ব্লগার মানে হল নাস্তিক এবং ব্লগিং মানে নাকি নাস্তিকতা । তারপর বললেন কেন আপনি সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে কিছুই জানেন না। আমি আবারো বললাম না ভাই জানিনা। তারপর উনি সেই ব্লগার মালালা কেন গুলি খেল থেকে শুরু করে আমাদের ব্লগার থাবা_বাবা রাজীব পর্যন্ত উদাহরন টেনে অনেক কিছু বোঝালেন ব্লগার সম্পর্কে। আমি সব শুনে স্তব্ধ হয়ে গেলাম। সেই বড় ভাইয়ের সাথে চায়ের দোকানের মামাও আমাকে ঠিক তাই শুনিয়ে দিল।

আমি সব শোনার পর বললাম ভাই আপনি আমাকে অনেকদিন ধরেই চিনেন আচ্ছা বলেন দেখি আমি কি নাস্তিক? উনি বললেন আরে ভাই আপনি নাস্তিক হতে যাবেন কেন ! আপনাকে আমি প্রায়ই দেখি আপনি মসজিদে যেয়ে নামাজ আদায় করেন। আপনি কেন নাস্তিক হতে যাবেন? আমি তখন বললাম ভাই আপনি যদি মনে করেন যে আমি নাস্তিক নই তবে বলছি শুনেন আমি একজন ব্লগার এবং আমি নিয়মিত সামহোয়্যার ইন ব্লগ এর একজন ব্লগার এবং পাঠক। তাহলে বলুন দেখি এবার ব্লগার মানে নাস্তিক এটা কি করে সম্ভব । ভাই চুপ করে রইলেন সাথে দোকানের মামাও আমার মুখের দিকে তাকিয়ে হা করে রইলেন। তারপর আমি উনাকে সামহোয়্যার ইন ব্লগ এর ঠিকানা দিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম যে এই ব্লগিং হচ্ছে নাগরিক সাংবাদিকতা যা শুধু অনলাইনে এখন সীমাবদ্ধ নয় বরং তারা এখন মানুষ এবং দেশের মঙ্গলের জন্য ভার্চুয়াল জগত ছেড়ে রাজপথে নেমেছে নেটে বসে ব্লগিং করার পাশাপাশি। আমি তার কাছে ফেসবুক সম্পর্কে জানতে চাইলে উনি বলেন সেটা একটা সামাজিক যোগাযোগের মাধ্যম আমি তখন বললাম এই ব্লগ অথবা বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ও জনপ্রিয় এই সামহোয়্যার ইন ব্লগ একধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম বা সাংবাদিকতা যেখানে মানুষ তার বাক দায়ীত্তশীলতার মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং শিল্প সাহিত্য চর্চার এক অন্যতম আধুনিক ব্যবস্থা। তবে ধরুন ফেসবুকে যদি কেউ মিথ্যাচার করে অথবা নাস্তিকতা, আস্তিকতা, রাজনৈতিক , অর্থনীতিক অথবা অশ্লীল কিছু শেয়ার করে তবে কি আপনি তার জন্য সমগ্র ফেসবুক ব্যাবহারকারীকে এবং ফেসবুককে দায়ী করে দোষারোপ করবেন । ভাই বলল না তা কেন হবে! আমি বললাম আর তাই যদি না হয় তবে আজকে কেন এই সামহোয়্যার ইন ব্লগ কে মিছে দোষারোপ করা হচ্ছে বলুন দেখি ভাই যেখানে এই ব্লগে প্রতিটি পোষ্ট এবং মন্তব্য মডারেটর প্যানেল দিয়ে সম্পাদনা করা হয় । আর যেহেতু এই ব্লগ একটি প্রি- মডারেশন নয় পোষ্ট মডারেশন ব্লগ তাই এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেখানে প্রায় লাখ খানেক ব্লগার এবং প্রতিদিন পোষ্ট হয় হাজারের উপরে সেখানে কিছু পোষ্ট সম্পাদনায় ভুল থাকতেই পারে যেহেতু ব্লগটিতে পোষ্ট হয় দিনের চব্বিশ ঘণ্টা জুড়েই। যাই হোক ভাই হয়ত আমার লম্বা ভাষণ শুনতে পছন্দ করলেন না তাই বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তার দুই দিন পর আমাকে ডেকে ক্ষমা চাইলেন এবং বললেন উনি আমার দেয়া ঠিকানা অনুযায়ী সামহোয়্যার ইন ব্লগ পড়ে দেখেছেন এবং উনার ধারনা পাল্টে গেছে এখন হতে উনি নাকি নিয়মিত এই ব্লগ পড়বেন। আমি উনাকে একটা ধন্যবাদ দিয়ে ব্লগে স্বাগতম জানালাম।



এইবার আরেকটি ছোট ঘটনা বলি। আমার বাসায় আমার ছেলেকে আরবি শেখাতে আমাদের এলাকার মসজিদের হুজুর আসেন। উনি আমাকে ঠিক একই ধরনের কিছু কথা শোনালেন কারন উনি জানেন যে আমি একজন ব্লগার কিছু সামাজিক কাজের সাথে জড়িত আছি । বিশেষ করে সামহোয়্যার ইন এই ব্লগে প্রচারিত সেই ছোট সোনা রুশান এর চিকিৎসার জন্য এখনো আমাদের কাজ করে যাওয়া সেই কাজের একটা ব্যানার এবং আমাদের ধর্ষণ বিরোধী আন্দোলনের একটা ব্যানার এবং ব্লগডে পালনের কয়েকটা পোস্টার, বিজয় দিবস পালনের একটা পোস্টার ও একটাই দাবী রাজাকারের ফাঁসি লেখা কিছু শ্লোগানের পোস্টার আমার বাসায় এখনো শোভা পাচ্ছে। সেটা আমার বাসায় হুজুর দেখেছেন এবং তাই তার মন্তব্য তিনি সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখে জানিয়েছেন। আমি তখন হুজুর কে আমার কম্পিউটার ছেড়ে সামহোয়্যার ইন ব্লগ এর পেজ খুলে পড়ালাম । দেখলাম হুজুরের পূর্বে করা মন্তব্য উনি উঠিয়ে নিলেন । তবে উনি কিছুটা দ্বিধায় পরলেন সাম্প্রতিক কিছু ঘটনার কারনে। আমি বললাম হুজুর ধরুন একটা এলাকায় ১০০ জন মানুষের মধ্যে যদি ৫ জন মানুষ খারাপ হয় তবে কি ওই ৫ জন মানুষের জন্য আপনি বাকি মানুষ এবং ওই এলাকাটাকে খারাপ বলতে পারেন ? উনি বললেন না তবে যদি উল্টোটা হয় তবে এলাকার মানুষ খারাপ বলা যেতে পারে কিন্তু একটা এলাকা খারাপ নয় কারন আল্লাহর জমিনে সবই পবিত্র এবং তার সৃষ্টিকে খারাপ বলা যেতে পারেনা সবই মানুষের মাঝে শয়তানের কুমন্ত্রণা। তবে হুজুরের ব্লগার এবং ব্লগ সম্পর্কে ধারনা হয়ত আমি বদলে দিতে পেরেছি। তাই বলি ব্লগকে সমালোচিত না করে কোন ব্লগারের দেয়া পোষ্ট কে সমালোচনা করুন সেটাই একজন প্রকৃত শিক্ষিত এবং দায়ীত্তশীল ব্লগারের মত কাজ হবে।

তাই বলতে চাই আমাদের কারো দ্বারা যেন আর ব্লগ এবং সামহোয়্যার ইন ব্লগ নিয়ে কোন আজেবাজে কথা না ছড়াতে পারে আমরা সবাই যেন সেই ব্যাপারে সচেষ্ট হই এবং যে কোন প্রকার অপপ্রচার, মিথ্যাচার এবং নোংরামী এড়িয়ে চলি। কারন বাক স্বাধীনতার পাশাপাশি আছে বাক দায়ীত্তশীলতা। আমরা যেন একজন ব্লগার হিসাবে সেই জায়গা থেকে সড়ে না এসে আমাদের নিজেদের ব্লগার পরিচয়টাকে সকল বিতর্কের বাইরে রাখতে সচেষ্ট হই। ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ এবং এই ব্লগের সকল প্রিয় সহব্লগারগণকে। অনেক অনেক অনেক শুভ কামনা রইল সকলের প্রতি।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:১৭
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×