somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

যূথী

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একটি টিকটিকি সেই তখন হইতে কালো পিপীলিকাটির পেছনে লাগিয়া রহিয়াছে। কিন্তু কৌশলগত ভুলের কারনে কিছু ফল করিতে না পারিয়া এতক্ষণে তাহার বোধ ফিরিয়া আসিল এবং প্রস্থান করিল অন্য একটি পোকার সন্ধানে। একটি তেলাপোকা বিচরন করিতেছে টেবিলের উপর পরিয়া থাকা ভাতের থালায় যেন সকল ভাত সে একাই গ্রাস করিয়া লইবে। আধো আলো আধো অন্ধকার হইয়া থাকা ঘরে যে গুমোট পরিবেশের সৃষ্টি হইয়া রহিয়াছে তাহাতে করিয়া যে কোন সুস্থ মানুষের পক্ষে হৃদযন্ত্রের ক্রিয়াকর্ম ক্ষণিকের ত্বরে বন্ধ হইবার যোগ হইবে।

যূথী বিছনায় চাদরমুরি দিয়া ঘুমাইয়া রহিল। ইহাতে তাহার বেশ আরাম বোধ হইতেছে। দেহের তাপমাত্রা অত্যাধিক পরিমানে বাড়িয়া গিয়াছে কিন্তু উঠিয়া গিয়া একটু পথ্য কিনিয়া আনিয়া খাইয়া লইবে সেই মত কিছুতেই তাহার দেহ লইতে আগ্রহী হইল না। অগ্যতা রাত্রির পানে চাহিয়া থাকিবার ব্যাতিত তাহার আর কিছুই করিবার জ্ঞান থাকিল না। রঞ্জু তিন বেলা আসিয়া তাহার গৃহে অন্ন দিয়া চলিয়া যায়। এই পৃথিবীর মহা শূন্যতায় তাহার একমাত্র খুব নিকটের সঙ্গী রঞ্জু। সে না থাকিলে তাহার হয়ত বাচিয়া থাকা হইত একটি উপহাস মাত্র। সেই মধ্যাহ্নে একবার আসিয়া রঞ্জু ভাত দিয়া গিয়াছে কিন্তু সেই ভাত টেবিলের উপরেই পরিয়া রহিয়াছে। রাত্রি বেলা রঞ্জু যখন পুনরায় ভাত লইয়া আসিবে তখন প্যারাসিটামল তাহার দ্বারা আনিয়া লওয়া যাইবে। এমন ভাবনা ভাবিতে ভাবিতে যূথীর ঘুম চলিয়া আসিল। তাহার পক্ষে আজ আর সাজুগুজু করিয়া খদ্দেরের আশায় চন্দ্রিমায় যাইয়া দণ্ডায়মান থাকা সম্ভবপর নহে। আজকের রোজগারে তাহার ভাঁটা পরিয়া যাওয়াতে তাহার কপালের রেখায় কিঞ্চিত পরিমান ভাবনার উদয় হইলেও পরক্ষনেই তাহা মিটিয়া ফেলিল। বৈকালের শেষ প্রহরে একবার নিপা আসিয়াছিল কিন্তু তাহার দেহের তাপমাত্রা হাতের আঙ্গুলে অনুভব করিয়া লইয়া একাই কিছু রোজগারের সন্ধানে বাহির হইয়া পরিল। আজ তাহার মনে কিঞ্চিত পরিমান সুখ অনুভূত হইতে লাগিল। কারন যূথীকে সে সখি ভাবিলেও তাহার রূপের প্রতি তাহার মন সর্বদা হিংসা ক্রিয়া করিতে থাকে। যূথীর রূপের নিকটে তাহাকে অধিকাংশ কালেই হার মানিয়া লইতে হয় এবং তাহার রোজগার যূথী হইতে কমিয়া যায়। আজ তাহার সেই অভাগিনী কপালে আশীর্বাদ ফুটিয়াছে।

রাত্রিতে রঞ্জু আসিয়া যূথীর শুশ্রূষা করিতে আপন মনে মনোনিবেশ করিল। এই রাত্রিতে এইভাবে একজন জ্বরের রোগীকে তাহার একাকী ফেলিয়া রাখিয়া চলিয়া যাইতে মন চাহিলনা। দুপুর রাত্রির কালে তাপমাত্রা একবারের মতন বাড়িয়া উঠিলে রঞ্জুর মনে তাহার বাল্য কালের ঘটনা স্মরণে আসিল। এইরকম জ্বর হইলে তাহার মা তাহার সমস্ত দেহ নগ্ন করিয়া জল দ্বারা মুছিয়া দিতেন। ইহাতে করিয়া তাহার জ্বর কমিয়া আসিত। কিন্তু এইখানে ঘটনা ভিন্নরকম বলিয়া তাহার শরম করিতে লাগিল। তাহার নিজ দৃষ্টি কাপড় দ্বারা বাধিয়া লইয়া যূথীর দেহে জলযোগ করিতে লাগিল। ভোরের প্রথম প্রহরে মসজিদ হইতে আযান ভাসিয়া আসিল। সূর্যের মিহিন আলোয় ঘরের জানালার ফাঁকা দ্বারা ধুলোবালি খেলা করিতে আরম্ভ করিয়া দিয়াছে। যূথী ঘুমের ঘোরে কোন কালে যে রঞ্জুর কোলে মাথা রাখিয়া ঘুমাইয়া পরিয়াছিল এইক্ষনে ঘুম ভাঙ্গিয়া উঠিয়া কিঞ্চিৎ শরম বোধ হইল তাহাতে তাহার। সকল কিছু বুঝিয়া লইয়া রঞ্জুর প্রতি এক বিমূর্ত শ্রদ্ধা জাগিয়া উঠিল তাহার নারী মনের মমতায়। রঞ্জুর কিশোর মন তাহার কিছুই উপলব্ধি করিতে পারিলনা।

দুপুরের কিছু প্রহর পরে একটি পুলিশের গাড়ি আসিয়া থামিল বস্তীতে। গাড়ি হইতে দারোগা নামিয়া আসিল। নিপার সম্পর্কে অনুযোগ বিয়যোগ করিতে লাগিল। সকালে একটি হোটেলে তাহার রক্তস্নাত লাশ উদ্ধার করিয়াছে পুলিশ। সমাচার হইল এই যে হোটেল ম্যানেজার জানাইয়াছে দুইটি যুবকের সহিত এই মেয়েছেলেটি রাত্রিতে আসিয়া তাহার হোটেলের একটি কক্ষ ভাড়া লইয়াছিল। কিন্তু তাহার পরে আর ওই যুবকদ্বয়ের কোন সন্ধান কেহ করিতে পারেনাই কিন্তু কক্ষ হইতে লাশ উদ্ধার হইয়াছে। পুলিশ নিপার লাশ শনাক্ত করিতে পারিলেও ওই যুবকদ্বয়ের কোন সন্ধান করিতে পারেনাই। এখন আসিয়াছে বস্তীর মানুষের শান্তি বিনষ্ট করিতে। তাহাতে প্রথমেই দোষের দ্বায় আসিয়া পরিল যূথীর চরিত্রে। যূথী আর রঞ্জুকে বীণাকারনে হাজত বরন করিয়া লইতে হইল।

থানায় রাত্রি কালে জলসার আয়োজন হইয়াছে। মদ্যপান আর জুয়ায় মগ্ন হইয়া পরিল দারোগা। সিগারেটে দম খরচ করিতে করিতে তাহার নজর পরিল যূথীর দেহের ভাঁজে। মুহূর্তেই ইশারায় ঘটিল একটি করুন দৃশ্যের অবতারনা। যূথীকে হাজত হইতে টানিয়া হেঁচড়াইয়া বাহির করিয়া আনিল সকলে মিলিয়া। রঞ্জু বাঁধ সাধিলে তাহার মস্তকে বন্দুকের বাট দ্বারা আঘাত করিল একজন। অজ্ঞান হইয়া মেঝেতে লুটাইয়া পরিল রঞ্জু। দারোগার সহিত গাড়িতে তুলিয়া লওয়া হইল যূথীকে। গাড়ি সেই রাত্রির অন্ধকার প্রকোষ্টের ভেতর দ্বারা চলিতে লাগিল রাজপথের দেহ ভেদিয়া।

রঞ্জুর বিরুদ্ধে অভিযোগ আনয়ন হইল গঞ্জিকা পাচারের। তাহার তিন বছরের সশ্রম কারাদণ্ড হইয়া গেল আইনের মারপ্যাঁচে। যূথী তাহার পরিনতি মানিয়া লইয়া বস্তীর অবস্থান পরিবর্তন করিয়া লইল অপর একটি বস্তীতে। জীবন মরনের পূর্বেই থামিয়া যাইতে পারেনা বলিয়া চলিতে লাগিল নিজ মহিমায়।

তব মম তোমা হীনে ক্লান্ত মোর আঁখি মলিন
হেথা শূন্য করিয়া রাখিছো মহাকালের তোড়ন
চুমিছে প্রণয় বীণে মোর আঁখি ছল ছল
ভাসিবে জানি হিয়ার গহীনে অশ্রু স্নাত জল
প্রণয় ব্যাঞ্জনে সুখ নাহি মোর সোনার খাঁচা
তব গুঞ্জরন হ’তে রয় জীবনের যত বাঁচা
দগ্ধ করিয়াছে যে জ্বালাতনে বয়সের ব্যবধান
হেথা মিলিবেনা জানি সুখের আস্ফালন
কলি তব প্রস্ফুটিত দেহদানে থাকিবে মগন
মরন করিবে রঙ্গ লীলার যত ভবের স্রি হরন



উৎসর্গঃ
ব্লগার S r jony
ব্লগার মামুন৬৫৩
ব্লগার এহসান সাবির
ব্লগার বাংলাদেশী দালাল
ব্লগার এম হুসাইন
ব্লগার স্নিগ্ধ শোভন
ব্লগার লাবনী আক্তার

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:০৩
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×