মালতী বেদীর অলকের খরা,
দেয়না মন কবিকে ধরা।
সুধী জনাদের সভায় তোড়ন –
তর্কের আয়োজন;
চলে গেছেন সাধক কবি,
শীতল পরিজন।
জানা গেলো,
দেহের স্থবির কঙ্কাল
আজ বাজারে বেচা – কেনা হয়,
বেশ ভালো।
জন্মের প্রারম্ভ হতে
মৃত্যুর ওপারে যেয়েও
এহাতে – ওহাতে ঘুরে ফিরে
অবশেষে মূল্যহীন হয়,
কবির লাল লবনের জীবন।
যাকে ঘিরে জীবন ছিলো
বাস্তব রঙিন,
তাঁকে দালালেরা চুরি করে
নিয়ে আসে কবর থেকে;
বস্তাপচা বাজারের দরদাম,
জীবনের সাথে – সাথে
দেহের কঙ্কালকেও দেয়নি রেহাই।
নিদারুন গহীন
আরও কিছু অশ্রু ঝরালে
মানব তোমরা কবির হৃদয়ে।
একটি টিবিও ফিবুলা হারিয়ে গেছে,
হারিয়ে গেছে মেডুলা অবলাংগটা
ফিরিয়ে কি দেবে তোমরা
পুরো কঙ্কালের সাথে ঐ জীর্ণ মস্তিষ্কটাকেও ?
তবে এবার নাহয় ফিরে গেলাম ওপারের বন্দরে !
শান্তির মুখোশের আড়ালে
জীবনের ক্লান্তিগুলো গোপন রেখে
বেঁচে থাকা যায়নাত তেলাপোকার মত
কালের ব্যবধি হয়ে।
জীবন এপারেরই হোক –
হোক জীবন ওপারের
মানব কি করে
সুধবে এর ঋণ ?
স্রষ্টা তবুত নীরব আজো,
অথচ আমরা খেলছি প্রতিনিয়তই
আমাদের নিয়তিকে নিয়ে জুয়া !
আলতো আলোকের পথ চিনে নিয়ে চলে যায়,
বাতাসতো বাতাসের আবেগে মিশে থাকে,
যেন প্রার্থনার বিশুদ্ধতার মতন;
অথচ মানবের জীবন কেবল আঁশটেই থেকে যায়
চলতি ব্যথার করুন তৃপ্তিতে মরন।
মানবতার বাজারে প্রগলভা প্রমোদবালা –
কঙ্কালের আয়োজন;
চলে গেছেন সাধক কবি,
শীতল পরিজন;
সুধী জনাদের সভায় করতালি –
বিদায় সম্ভাষণ;
তবে এবার না হয় ফিরে গেলাম ওপারের বন্দরে,
যেখানে সম্পূর্ণ আমি।
২০ শে বৈশাখ, ১৪০৮
উৎসর্গঃ
ব্লগার জনৈক গণ্ডমূর্খ
ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয়
ব্লগার ইউসুফ আলী রিংকু
ব্লগার আজ আমি কোথাও যাবনা
ব্লগার না পারভীন
ব্লগার স্বপনবাজ
ব্লগার কাল্পনিক_ভালোবাসা
ব্লগার ঘুড্ডির পাইলট
ব্লগার লুবনা ইয়াসমিন
ব্লগার সেলিম আনোয়ার
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




