নেই কোথাও নেই; না ব্লগ, না ফেসবুক কোথাও আজ আর সেই সফল, সদা হাস্যউজ্জ্বল, দেশ প্রেমের দৃঢ় প্রত্যয় নিয়ে একজন সত্যিকারের সাদা মনের মানুষের পদচারনা নেই। বলতে গেলে নাওয়া খাওয়া একরকম বর্জন করেই ব্লগে পরে থাকতে দেখেছি এই সৃষ্টিশীল ব্লগারকে। ব্লগ যেন তার পোস্ট আর অন্যের পোস্টে গঠন মূলক ও প্রান উচ্ছল মন্তব্যের কারনে মেতে থাকত সারাক্ষন যেন তিনি লগ অফ করে চলে গেলেও বাকিটা সময় রয়ে যেত তারই প্রতিফলন। হ্যাঁ আমি আমার প্রিয় ব্লগার অপূর্ণ ভাইয়ের কথাই বলছি; শুধু আমার নয় আমি নিশ্চিত এই সামহোয়্যার ইন ব্লগের সবাই এক বাক্যে মেনে নেবেন যে ব্লগার অপূর্ণ ছিলেন আমাদের সকলের প্রিয় ব্লগার এবং যতদিন ব্লগ থাকবে এই বাংলাদেশে ততদিন সবার হৃদয়ের ভালোবাসায় পূর্ণ থাকবেন আমাদের সকলের প্রিয় ব্লগার অপূর্ণ। তিনি তার সব অসাধারন ও অনন্য পোস্ট গুলো ড্রাফ্ট করে রেখেছেন কোন অভিমানে জানিনা। তাই ভাইয়ার পোস্ট গুলো এখানে লিঙ্ক আকারে দেয়া সম্ভব হচ্ছেনা। আমি প্রিয় ব্লগার অপূর্ণ ভাইয়াকে অনুরোধ করব আপনি যেখানেই আছেন যদি এই পোস্ট আপনি পড়ে থাকেন তবে ফিরে আসুন আপনার সেই সব অসাধারন ও দুর্দান্ত নতুন নতুন আরও পোস্ট নিয়ে এবং এই ব্লগটিকে করে তুলুন সমৃদ্ধ। আপনার এই এভাবে নীরবে চলে যাওয়া মেনে নেয়া যায় না। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, একজন সহব্লগার, একজন ভাই এবং একজন অন্ধ ভক্ত হিসেবে প্রতিজ্ঞা করছি যতদিন আপনি না ফিরছেন আমাদের মাঝে আমিও বিদায় নিচ্ছি ব্লগ থেকে। যেদিন আপনাকে আমাদের মাঝে পুনরায় ফিরে পাব সেদিন আমিও আপনার সাথে ফিরে আসব।
প্রিয় ব্লগার অপূর্ণ
ব্লগ পরিসংখ্যানঃ
• পোস্ট করেছেন: ০টি
• মন্তব্য করেছেন: ১০৮৪৪টি
• মন্তব্য পেয়েছেন: ০টি
• ব্লগ লিখেছেন: ১ বছর ৯ মাস
• ব্লগটি মোট ১২৭২৩৯ বার দেখা হয়েছে
সকল পোস্ট ড্রাফ্ট করে রাখার করনে পোস্ট সংখ্যা ও মন্তব্য শূন্য দেখাচ্ছে। যতটুকু মনে পরে ভাইয়া প্রায় দুইশত পোস্ট দিয়েছিলেন। আমার ভুল হতেও পারে কিছু কম অথবা কিছু বেশীও হতে পারে পোস্টের সংখ্যা এই মুহূর্তে মনে পরছেনা তাই অনুমানের ভিত্তিতে বলছি।
আপনি লিখে রেখেছেন আপনার ব্যানারে,
“কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে
এমন কথা একজন বিনয়ী মানুষের পক্ষেই লেখা সম্ভব। আপনার এই ভাবনার পর আমি বলতে বাধ্য হচ্ছি তবে আমরা যারা এই মুহূর্তে ব্লগিং করছি তারা নিজেকে ব্লগার পরিচয় দেয়ার যোগ্যই নই। ভাইয়া ফিরে আসুন। দুচোখে অশ্রু নিয়ে, হৃদয়ে হাহাকার নিয়ে প্রতীক্ষায় আছি আমরা ও আমি আপনার ভাই। অনেক আদর করে যখন আপনি আমাকে ভাই বলতেন সত্যি কখনো একজন ভাইয়ের অভাব অনুভব করিনি। আমার এখনো মনে আছে আপনার ডাকে রাজপথে নেমেছিলাম ধর্ষিত মা – বোনদের পক্ষে পিশাচদের বিচারের দাবীতে। আপনি চেয়েছিলেন যেন আর কোন মা – বোনের সম্ভ্রমহানী না ঘটে আমরাও সেই দাবীতে আপনার ইচ্ছে অনুযায়ী আলোর মিছিল করেছিলাম শাহবাগে। দেশের যে কোন ক্রান্তি লগ্নে যেভাবে সাত সমুদ্র তের নদীর ওপারে থেকেও আমাদের অনুপ্রাণিত করেছেন রাজপথে নেমে আসতে সত্যি আজো সেই অভাব বোধ করি নিজের ভেতর থেকেই। মনে হয় যেন এখন আর সেই সাহস নেই বুকের ভেতর, কেউ যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেনা কিংবা ফিরে এলে কাঁদছেনা পাশে না থাকার আক্ষেপ করে। ভাইয়া ফিরে আসুন; আপনারই লেখা কবিতার ভাষায় বলছিঃ
পাখির চোখের প্রতীক্ষা আমার
ডানায় মাখা বিরান দুপুর রৌদ্র ------------
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



