![]()
তুমি অনবদ্য, অবরুদ্ধ আমার অপ্সরা শিশির;
আমি হলফ করে বলতে পারি,
যে কেউ করবে তোমার চরণে মাথা ঠোকার জিকির।
রাজকুমারী বসে আছো তুমি পরে নীল শাড়ি,
যেন স্বর্গের আকাশে ডুবেছে সূর্য আমার হৃদয়ের সন্ধ্যা হয়ে;
আমি পুজো দেব, মাল্য দেব তোমার চরণে,
ও আমার ভাগ্যদেবী !!
নীলের বেদনা আজো দংশে আমার পথ চলায়,
কাঁটা হয়ে রক্ত ঝরায় আমার পায়,
সে রক্ত তোমার নীলিমার মত নীল নয়,
আমি তাই এই নীলিমা বড় বেশী ভালোবাসি।
আমায় খাজনা মুক্ত কর, দিনে দিনে বেড়েছে আমার দীনতা;
এবার তবে বর্গা দিতেছি তোমার জমিতে; পুণ্য কর তোমার মৌনতা।
তোমার ওই রেশমি চুলের ঘ্রাণ খুঁজে পাই জমির সোনালী ধানে,
তোমার ওই লাজে রাঙা অধর চুমিবেনা জানি কখনও
আমার হৃদয়ে তীর্থের জলরাশির বানে;
ও আমার রাজকুমারী !!
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



