![]()
সিলেট রেল স্টেশন। ট্রেন আসার অপেক্ষায় বসে আছে রুপম। সময় খুব কম। আজকে সন্ধ্যার আগেই তাকে ঢাকায় পৌছাতেই হবে নতুবা কেয়ার সাথে তার আর এই জীবনে হয়ত কখনোই দেখা হবেনা। আজ সন্ধ্যায় কেয়ার বিয়ের অনুষ্ঠান। বর কানাডা প্রবাসী। বিয়ে করে কেয়াকে সাথে নিয়ে যাবার কথা এক সপ্তাহের মধ্যে। রুপমের সাথেই কেয়া একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে কম্পিউটার বিজ্ঞানে। এরপর বিয়ে ঠিক হয়ে যাওয়াতে কেয়াকে ঢাকায় চলে যেতে হল কিছুদিন আগেই। রেল স্টেশনে বসে থেকে ভীষণ অস্থির সময় কাটছে। সিগারেটের বাজে অভ্যাস তার নেই। তাই চুইঙ্গাম চিবিয়ে চিবিয়ে মনের অস্থিরতা দূর করার একটি ব্যর্থ চেষ্টায় মগ্ন রয়েছে রুপম। এরই মাঝে তার বন্ধু সুমন এসেছে। একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে সুমন। যেন বন্ধুর চেয়ে তার নিজের মনের অস্থিরতা অনেক বেশী।
ভাগ্যের নির্মম পরিহাস। স্টেশন মাস্টার কিছুক্ষন পর এসে জানিয়ে গেলেন আজ সিলেট থেকে কোন ট্রেন ছেরে যাবেনা। কুলাউড়া জংশনের কাছে ভীষণ গণ্ডগোল বেঁধেছে। স্থানীয় দুটি রাজনৈতিক দলের মাঝে বিরোধ থেকেই এই গণ্ডগোল বেঁধেছে। পুলিশ এসেও সমাধান করতে পারছেনা। ভীষণ থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে চারজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন আবার পুলিশ অফিসার রয়েছেন। খবরটি শোনার পর রুপমের খুব কান্না পেল। সুমন সান্তনা দেবার চেষ্টা করছে। এরই মাঝে সুমনের ফোন পেয়ে ওদের বড় ভাই মামুন কোথা হতে যেন একটি মাইক্রো নিয়ে হাজির হল স্টেশনে। মাইক্রোতে মামুনের সাথে ওদের আরও এক বন্ধু শুভও এসেছে। মামুন ওদের দুইজনকে গাড়িতে উঠতে বলল।
এমন একজন বড় ভাই পেয়ে রুপমের আজ খুসির সীমা রইল না। এইত জীবন বন্ধুর চেয়েও আজ যে উপকার করেছে তার ভাই সেই ঋণ জীবন দিয়েও শোধ করা যাবেনা ভাবল রুপম। মামুন উচ্চ হাসি দিয়ে বলল আরে তোর ভাইয়েরা আছে কেন রে ? এভাবে ভেঙ্গে পরলে কি আর চলে ? মনে রাখবি আমি শুধু তোদের বড় ভাই না একজন ভাল বন্ধু সবার আগে। এই কথা শোনার পর রুপমের চোখে পানি চলে এলো। এই অশ্রুর মূল্য পৃথিবীর সবটুকু ভালোবাসার বিনিময়েও শোধ করা সম্ভব নয়। মামুনের চোখেও পানি এলো কিন্তু সেটা সে এভাবে সবার সামনে বের করতে পারলনা। গাড়ির স্টেয়ারিং হাতে বসে মামুন একটি সিগারেট ধরাল। যেন ধোঁয়ার সাথে বের হয়ে যাচ্ছে চোখের কোনে জমে থাকা অশ্রু কণাগুলো।
গাড়ি ছুটে চলেছে হাওয়ার বেগে। আজ কোন বাঁধা মানবেনা, মানবেনা কোন গতিসীমা এই গাড়ি। যে গাড়িতে রয়েছে দুটি চোখে নতুন জীবনের স্বপ্ন। নতুন এক প্রেমের সুচনা হাতছানি দিয়ে ডাকছে এই সাদা রঙের মাইক্রোটিকে। এরই মাঝে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এই এক সমস্যা দেশটিতে। কখনো কখনো সারাদিন আকাশ থাকে রোদ ঝলমলে; কোথা হতে হঠাত করে যেন চারিদিক অন্ধকার করে বৃষ্টি শুরু হয়ে যায়। অন্তত আজকের দিনটিতে এমনটি না হলেও পারত। এখন গাড়ি চালাতে হচ্ছে ধীর গতিতে। কারন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী মামুনের কাছে। বেঁচে থাকলে অনেক স্বপ্ন পূরণ হবে কিন্তু কোন ভাবে এক্সিডেন্ট হলে মৃত্যু না হয়ে শেষে দেখা যাবে চিরদিনের জন্য পঙ্গু হয়ে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। যেটা মৃত্যুর যন্ত্রণার চেয়ে ভয়ংকর।
শুভ গান ধরল। রুপমের ঠিক মনের মত না হলেও শুভর সুরের সাথে হারিয়ে গেল তার মন অজানার মায়াডোরে। মামুন আরেকটি সিগারেট ধরাল। এবার একদম নিরুপায় হয়ে ভদ্রতার মাথা খেয়ে সুমন শুধু বলল মামুন ভাই আমি আর পারছিনা আমাকে একটি সিগারেট খাওয়ার টানার অনুমতি দেন। অনুমতি পাবার আগেই সুমন সিগারেট ধরাল। ব্যাক ভিউয়ার মিরর দিয়ে সুমন দেখতে পেল তার বড় ভাইয়ের ঠোঁটে মৃদু হাসি লেগে আছে। অর্থাৎ মৌনতাই সন্মতির লক্ষন। এবার আর বাঁধ মানা নেই। একের পর এক সিগারেট টেনে যাচ্ছে সুমন। আচ্ছা সুমন সমস্যা তোর না রুপমের জানতে চাইল মামুন। এবার গাড়ির ভেতরের গুমোট পরিবেশ ভেঙ্গে হাসির ধুম পরে গেল। শুরু হল সবাই মিলে সুমনকে পচান। সুমনের সাথে কেয়াকে মিলিয়ে প্রেমের গান ধরল শুভ। এতে করে রুপমের মনে কোন রকম হিংসা হল না। কারন সে জানে সবাই তাকে কতটা ভালোবাসে। আসলে ওদের চারজনের মাঝে ভালোবাসার সম্পর্কটাই অন্যরকম। এখানে কারো প্রতি কারো কোনরকম হিংসা বোধ কাজ করেনা। যেটা কাজ করে একে অপরের প্রতি দ্বায়বদ্ধতা। এই দ্বায়বদ্ধতা নিজেদের বন্ধুত্বের বন্ধনের। এবার শুভকে থামিয়ে দিয়ে মামুন একটি কবিতা আবৃত্তি শুরু করল সিগারেট মুখে রেখেই। এই ছবিটি তুলে রাখা গেলে হয়ত পৃথিবীর শ্রেষ্ঠ ফটোগ্রাফি হয়ে শোভা পেত প্যারিসের কোন চিত্র প্রদর্শনীতে।
কোথায় যেন শুনেছিলাম
একটি মনের মতন নাম;
আজতা আর মনে পরেনা।
কোথায় যেন দেখেছিলাম
একটি মনের মতন মুখ;
আজতা আর মনে পরেনা।
যখন তোমাকে পেয়েছি
অনন্ত প্রণয়ের ভিড়ে;
তুমি আর আমি
আজ একই সুখের নীড়ে
বন্দী দুজনে।
আজ এই ছয়টি বছর পরে
যখন ক্ষয়ে গেছে অনেক
কেঁচোর মাটির ঘর,
হারিয়েছে চড়ুই তার নীড়,
মিশে গেছে মাটিতে সুরমা নদী –
সুরমার ঐতিহ্য ভরা মান;
তখন তুমি এলে
বধূ হয়ে আমার নীড়ে,
অনন্ত প্রনয়ের ভিড়ে।
স্মৃতি থেকে মুছে দিলে তুমি
সেই নাম – সেই মুখ
যা আমি কোথায় যেন পেয়েছিলাম,
হৃদয়ের মোহনায়;
আজতা আর মনে পরেনা।
হঠাত করে গাড়ি ব্রেক করল মামুন। গাড়ির ভেতর সবাই চিৎকার করে উঠল কি ব্যাপার ভাই কোন সমস্যা !!! মামুন কোন কথা না বাড়িয়ে বৃষ্টির মাঝেই গাড়ি থেকে নামল। কেউ কিছু বুঝতে পারল না কি ঘটতে চলেছে। সবাই শুধু একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়ি করে নিল। মামুন একটি মেয়েকে নিয়ে হাজির হল গাড়িতে। মেয়েটি নীল রঙের একটি শাড়ি পরে রয়েছে। ভিজে একাকার অবস্থা। নীল শাড়িটি যেন ভিজে আরও গাড় নীল রং ধারন করেছে। সেই নীলিমায় মেয়েটির গায়ের রং অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। কেউ কোন কথা বলার সাহস পেল না। আসলে সাহস না সবাই লজ্জায় একে অপরের মুখ চাওয়া চাওয়ি করতে লাগল বারবার। খুব গম্ভীর মুখে এবার মামুন গাড়ি চালাচ্ছে। যেন সে কোন মস্ত বড় এক পাহাড় তুলে এনেছে গাড়িতে। এখন এক অপরাধ বোধ তাকে তাড়া করে ফিরছে। সিগারেট শেষ হয়ে যাওয়াতে নিজেই লজ্জার মাথা খেয়ে সুমনের কাছে সিগারেট চাইল। সুমন নিজে থেকে সিগারেট ধরিয়ে এগিয়ে দিল তার কাছে।
বৃষ্টি ঝরছে আপন ধারায়। এবার বৃষ্টির বেগ বেড়েছে আগের চেয়ে দিগুন। এই দুপুর বেলাতেও যেন মনে হচ্ছে সন্ধ্যা বেলায় গাড়ি চলছে সামনের আর পেছনের আলো জ্বালিয়ে পাছে পথ ভুল করে যেন হারিয়ে যেতে না হয় সেই সচেতনতায়। নীরবতা ভেঙ্গে দিয়ে মামুন নিজেই বলতে শুরু করল পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হলেন কেয়া। মানুষ ভুত দেখলে যেভাবে চমকে উঠে ঠিক যেন সবাই চমকে উঠল কোন ভুত দেখল ভেবে। অবাক হবার কিছু নেই। ইনি রুপমের সেই কেয়া নয়। মেয়েটি কান্না জড়ান কণ্ঠে বলল থাক মামুন আর কিছু বলনা প্লিজ। আমাকে নামিয়ে দিয়ে না হয় তুমি ওদের সাথে তোমার কথাগুলো শেয়ার কর প্লিজ। এবার মামুন আগের চেয়ে আরও বেশী গম্ভীর হয়ে গাড়ি চালাতে লাগল। তবে এবার গাড়ির গতি সীমা আর ধীর রইল না। জীবনের আদর্শ বদলে গেল মুহূর্তেই। এই মুহূর্তে জীবনে বেঁচে থাকা মূল্যহীন। এই যাত্রা যদি শেষ যাত্রা হত পৃথিবীর চলার পথে তবেই সার্থকতা খুঁজে পাওয়া যেত। গাড়ির গতি আরও কিছু বেড়ে গেল। সুমন এবার নিজ থেকেই আর একটি সিগারেট ধরিয়ে তার ভাইয়ের হাতের কাছে এগিয়ে দিল। এবার শুভ আবার তার সেই গানটি ধরল;
Riders on the storm
Riders on the storm
Into this house we're born
Into this world we're thrown
Like a dog without a bone
An actor out alone
Riders on the storm
There's a killer on the road
His brain is squirmin' like a toad
Take a long holiday
Let your children play
If ya give this man a ride
Sweet memory will die
Killer on the road, yeah
Girl ya gotta love your man
Girl ya gotta love your man
Take him by the hand
Make him understand
The world on you depends
Our life will never end
Gotta love your man, yeah
Yeah!
Riders on the storm
Riders on the storm
Into this house we're born
Into this world we're thrown
Like a dog without a bone
An actor out alone
Riders on the storm
Riders on the storm
Riders on the storm
Riders on the storm
Riders on the storm
Riders on the storm
কেয়া গাড়ির জানালা দিয়ে তাকিয়ে খুব দ্রুত পেছনে ছুটে চলা অবারিত সবুজের মাঠ, গাছ আর ছোট ছোট ঘরগুলোর মায়ায় নিজের মনকে মানিয়ে নেয়ার চেষ্টায় মগ্ন হয়ে রইল। এতক্ষণ সুমন গাড়ির সামনের সিটে ভাইয়ের পাশেই বসে ছিল। কিন্তু শুভর গান থামিয়ে দিয়ে বলল মামুন ভাই গাড়ি থামান আমি পেছনের সিটে যেয়ে একটু সটান হয়ে শুয়ে ঘুম দিব। মামুন সুমনের এই চতুরতা টের পেয়ে গাড়ি থামাল।
গাড়ি একটি চায়ের দোকানের সামনে থামাল মামুন। সবাই চা খেয়ে নিল যাত্রা বিরতির এই মাঝ পথে। শুভ অবাক হয়ে তাকিয়ে রইল চায়ের দোকানি ছোট মেয়েটির দিকে। শুভ জানতে চাইল বাবু তোমার নাম কি ? মেয়েটি বলল জী সুমি। সুমির কাছে জানতে পারল তার বয়স আট বছর। বাবা তার মা ও তাদেকে ছেরে চলে গিয়ে আরেকটি বিয়ে করেছে। ঘরে মা আছে আর একটি পাচ বছরের ছোট ভাই আছে। তাদের জীবন সংগ্রামে টিকে থাকার জন্যই তার এই বয়সে কাজে নামা। মা বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে কিন্তু এতে যা আয় হয় তা দিয়ে তাদের তিনজনের সংসার কোনরকম চলে গেলেও তার পড়াশোনার খরচ চালিয়ে যাওয়া যায় না বিধায় তার এই চায়ের দোকানে কাজ নেয়া। দোকানটি তার এক দূর সম্পর্কের মামার। মাস শেষে যা পায় এই দোকানে কাজ করে তা দিয়ে তার নিজের লেখাপড়ার খরচ চলে যায়। সব শুনে শুভর মন কেঁদে উঠল। জীবনের আরেক রুপের সাথে তার পরিচয় হল। মানুষ যে শুধু মাত্র টাকার কারনে এভাবে নিজ স্ত্রী আর সন্তান ত্যাগ করে চলে যেতে পারে আজই শুভ জানতে পারল জীবনের এমন একটি অধ্যায় সম্পর্কে। ওদিকে কেয়া আর মামুনের সাথে দাড়িয়ে সুমন জানতে পারল তাদের সব ষড়যন্ত্রের ব্যাপারে। সবই যে তার ভাই মামুন আর এই মেয়ে কেয়ার পরিকল্পিত সব জেনেও রুপমকে সারপ্রাইজ দেয়ার জন্য সেও চুপচাপ থাকার জন্য প্রতিজ্ঞা করল বড় ভাইয়ের অনুরোধে।
গাড়িতে উঠে বসল সবাই আবার । সুমন পেছনে চলে গেল ঠিকই কিন্তু না ঘুমিয়ে বসে রইল আর সামনে তার ভাইয়ের পাশে বসিয়ে গেল কেয়াকে। রুপম হ্যান্ডশেক করে নিল গোপনে সুমনের সাথে যেন এতক্ষনে একটি কাজের কাজই সে করেছে যার সাধুবাদ সে পেল।
কেয়া মামুনের দিকে বার বার তাকাল যেভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ক্লাসে বসে থেকে লুকিয়ে তাকাত ঠিক সেই ভাবে। অনেক বদলে গেছে খুব চেনা তার এই ভালোবাসার মানুষটি। মনের ভেতর হাহাকার করে উঠল পুরনো কিছু স্মৃতি। যেন অনেক কথা না বলেও সব কথাই বলে দিচ্ছে এই গাড়িতে উপস্থিত সকলের মাঝে। সেদিন যদি মামুনের সাথে এমন কিছু বন্ধু থাকত যারা তার জন্য এভাবে একটি গাড়ি নিয়ে ছুটে চলত তার প্রেমিকাকে ছিনিয়ে আনতে তবে জীবনটা আজ হয়ত অন্যরকম হত মামুনের। কেয়াকে হারাতে হতনা তার। ভালোবাসা পেত পূর্ণতা। সব ভালোবাসা পূর্ণতা পায়না। সব ভালোবাসা পূর্ণতা পাবার আশাও করতে হয়না। একদিন কেয়ার কাছেই কথাগুলো শুনতে হয়েছিল তার।
গাড়ি যখন ঢাকায় বিয়ে বাড়িতে এসে পৌঁছল তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। বিয়ে তখনও হয়নি। গাড়িতে থেকে কেয়া নেমে এসে জানাল যে সে তার খালাত ছোট বোন কেয়াকে নিয়ে আসছে। ওরা যেন এখানেই অপেক্ষা করতে থাকে গাড়িতে বসে। কেয়াকে নিয়ে হাজির হল তার বড় বোন কেয়া। বধূ বেশে লাল শাড়িতে অপরূপ লাগছে কেয়াকে রুপমের কাছে। যেন স্বর্গের কোন মায়াবিনী দেবী এইমাত্র পৃথিবীতে নেমে এসে গাড়িতে বসল তার পাশে। রুপম কেয়ার হাতে হাত রাখল। মামুন তার কেয়ার কাছে দূর থেকে কৃতজ্ঞতা স্বরূপ হাত নাড়িয়ে বিদায় নিল। একটি সিগারেট মুখে ধরিয়ে স্টেয়ারিং এর উপর হাত রাখল মামুন। গাড়ি আবার ছুটে চলল সিলেটের পথে। পেছনে দাড়িয়ে রইল কেয়া। ভেজা আঁচলে চোখের নোনা অশ্রু মুছে নিল। গাড়ি ছুটে চলেছে সফল প্রেমের নতুন স্বপ্নকে সাথে নিয়ে পেছনে ফেলে সব বিষাদের স্মৃতিকে। রুপমের হাতে কেয়ার হাত। অবিরত বৃষ্টি ঝরছে প্রেমের সুর হয়ে। সেই সুরের সাথে শুভ গান গাইছে;
Girl ya gotta love your man
Girl ya gotta love your man
Take him by the hand
Make him understand
The world on you depends
Our life will never end
Gotta love your man, yeah
Yeah!
Riders on the storm
Riders on the storm
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




