![]()
আত্মহত্যার সময় লিখে যাওয়া একজন প্রেমিকের ডায়েরীর পাতা হতে জীবনের শেষ কিছু ব্যাঞ্জনা.......
মানুষের সাথে মানুষের সম্পর্ক চিরস্থায়ী নয়। যে মানুষটি পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে অবশ্যই মৃত্যুর সাদ কখনও না কখনও গ্রহন করতেই হবে। এটাই পৃথিবীর অমোঘ নিয়ম। জন্ম হতে জন্মান্তর বলে যদি কিছু থেকে থাকে তাহলে হয়ত মিলন হতে পারে। কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা রয়ে যায় মানুষের হৃদয়ে চিরদিনের জন্য। সব ভালোবাসা পূর্ণতা পায়না। আর পূর্ণতা পেতেই হবে এমন কোন শর্ত নেই। আবার কারও কারও ভালোবাসা নিঃস্বার্থ হয় আর কারও ভালোবাসা খুঁজে পেতে চায় মিলন নামক শেষ পরিনতি। ভালোবাসাকে সংজ্ঞায়িত করা অনেক সময়ই সম্ভবপর নয়। তবে আমি জানি তুমি জানবে তোমার প্রতি আমার ভালোবাসা কখনও মিথ্যে ছিলোনা। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমিও আমাকে তোমার কাছে আসার সেই সুযোগ করে দিয়েছো। দিয়েছো তোমাকে একটু ছুঁয়ে দেখার উদারতা। তোমার সাথে কত সময় ধরেই না বসে থেকেছি তীর ভাঙ্গা সেই নদীটির পাশে। বুনো কাশফুলগুলো কত যত্নেই না দুজনা হাতে তুলে নিয়েছি। কত বেলা পার হয়ে যেত দুজন দুজনার চোখে অপলক তাকিয়ে থেকে। তারপর গোধূলি সন্ধির নৃত্যে দুজনা উন্মুখ হয়ে রইতাম রাত পোহাবো বলে। কখনও গরম চায়ে চুমুক দিয়েই চায়ের গুনাগুন নিয়ে দুজনার মাঝে বাকবিতন্ডতা বেঁধে যেতো কখনওবা আইসক্রিম খেয়ে দুজনা হোতাম হেসে কুটুকুটু। সেই সব এখন শুধুই স্বপ্ন হয়ে রইবে। ভালোবেসেছি বলে যে তোমার কাছে প্রতিদান চাইব তেমনটা কিন্তু নয়। কিংবা আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাস যেমনটা আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক অনেক বেশি। আমার মতো একজন বেকার মানুষের জীবনে তোমাকে সাথী হিসেবে পেতেই হবে কিংবা তোমাকে আসতে হবে ভেবে যদি আমি জেদ করি তবে আমি হবো স্বার্থপর। আমি বলছিনা তোমাকেও স্বার্থপর হতে হবে। তোমার একটি জীবন আছে। সেই জীবন অনিশ্চয়তায় ছেড়ে দাও আমি সেটা চাইনা। কিংবা আমার জীবনকে নতুন রঙে রাঙিয়ে দাও সেটাও আমি চাই না। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাকে আমি সন্মান করি। নাইবা হলো আমাদের মিলন। তুমি যাকে সঙ্গী করছো তাকে নিয়ে সুখি হবে শুধু এইটুকু দোয়া করি। তোমার হৃদয়ে আমার প্রতি ভালোবাসা না থাকুক সেটাই তোমার জন্য মঙ্গল জনক। শুধু আমি নিজেকে সান্তনা দিয়ে যাবো আজীবন আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার ভালোবাসা তোমার এই চলে যাওয়াতেই পূর্ণতা পেয়েছে। কিংবা বলতে পারো আমি তোমার জীবনটাকে ঘোলা না করে তোমার জীবন থেকে দূরে চলে আসার সিদ্ধান্ত নিয়ে তোমাকে দিলাম সুখি হবার পূর্ণতা। সব ভালোবাসার পূর্ণতা মিলনে না হলেও দূরে থেকেই অমর হয়। শুধু বলবো তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থেকো জীবনের প্রতিটি চলার পথে।
দেহের ভেতর যে প্লাবনধারা, তোমরা তাকে রক্ত বলো;
আমি বলি তাকে বেঁচে থাকার যাতনা।
অলিন্দ সহাস্যে উচ্চারণ করে চলে,
কল্যাণী তোমার বুকের ভেতর
আমার এপিটাফ চাই।
ডিম্বাশয়ে জন্ম নেয়া নবজাতক ভ্রুনের মতো
একজন আগুন্তক চায় শহরের রোদেলা।
ফোয়ারাগুলো উচ্ছ্বাসিত শ্লোকে বলে,
কাঁচের দেয়ালে কৃষ্ণার বাসরের
পঞ্চপাণ্ডব বর চাই।
ব্যাক্তিগত পাণ্ডুলিপিতে আমরা জীবিত থাকি,
ক্ষুদ্র ক্ষুদ্র বিষাদে হতাশার পোট্রেট আঁকি,
শরীরের কোষগুলো আর্তনাদ করে ওঠে;
ঘুমের মতো শান্তি চায় বলে তারা,
আজো গোধূলি নিঃসরণ করে
তার সন্ধি বিচ্ছেদ।
সীমানার বক্ষবন্ধনীর মাঝে যতনে লালিত স্বপ্ন,
স্বাধীনচেতা এলো কেশে গাঁথা ঝিনুক রত্ন,
কচুপাতায় শিশিরের মৃত্যু লুকায়ে যতনে;
খোঁজে দীর্ঘ উপন্যাসের সমাপ্তির তাড়া।
তব অব্যয়! বুড়ো সূর্য ঘুমাবে কবে,
কোন দ্রাঘীমায়?
আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরোজায়
ছুয়ে কান্নার রঙ
ছুয়ে জোছনার ছায়া ! .......
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



