![]()
বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাতে এসেছি,
ঘন তমসার সিঁথিতে সিঁদুর এঁকে খুনসুটি করব বলে; তোমার বুকে।
আস্তাবলের গোপন কুঠুরীতে লেলিহান আমি,
তৃষ্ণার্ত বৈরী বাতাসে ভবঘুরে স্বপ্নিল মনে ভাবি,
চলে যায় আমার বসন্তের দিনগুলো;
যদি মেঠোফুলের পাতায় পাতায় রং লাগে,
পাঁপড়ির এলোমেলো বিন্যাসে;
যদি দাউ দাউ করে জ্বলে কাটফাটা চৈত্রের দুপুর,
ধন্য হবে কি তোমার নরম কোমল মাটির অধর ?
হঠাৎ ঘুম ভাঙতেই দেখি,
তোমার জানালা আর ভেতরের ঝরে পরা শরীর জ্বলে পুড়ে অঙ্গার।
স্বপ্নদের বাড়িতে অদ্ভুত গড়ন নিয়ে নিদারুণ কষ্টদের বসবাস,
অশ্রুর সমুদ্রে শোভিত দেনায় গোছানো সুখের সংসার,
কিছু ক্ষুধার্ত শকুনের স্বপ্ন ছিঁড়ে খাওয়ার বাসনা;
আর তোমার অহেতুক করুনা,
শূন্য পাতায় নোনা জলের তৃষ্ণা মেটায়।
আমি তব স্বপ্ন হব;
বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাব।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




