দীর্ঘ সময় ধরে বসে কাজ করলে ডায়াবেটিস, হূদেরাগ ও মৃত্যুর ঝুঁকি বাড়ে। এমনকি ব্যায়াম করলেও এই ঝুঁকি এড়ানো যায় না। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে।
গবেষণার ফল ডায়াবেটলজিয়ায় প্রকাশিত হয়েছে। বিদ্যমান ১৮টি গবেষণা বিশ্লেষণ করে গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের লিসেস্টার ও লফবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। প্রায় আট লাখ লোকের ওপর ওই ১৮টি গবেষণা করা হয়েছিল।
ডায়াবেটিস ইউকে বলেছে, দীর্ঘ সময় ধরে বসে কাজ করেন বা শুয়ে থাকেন, এমন ব্যক্তিরা বেশি করে হাঁটাচলা করলে অবশ্যই উপকৃত হবেন। আধুনিক সমাজে টেলিভিশন দেখা, গাড়িতে অবস্থান করা কিংবা কম্পিউটার ব্যবহূত হয় বেশি। তাই উন্নত সমাজে অনেকেই শরীরে ভারসাম্য রক্ষার জন্য ব্যায়াম করেন।
আগের গবেষণাগুলোতে দেখা গেছে, মানুষের বসে কাজ করার মাত্রার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: কেউ সপ্তাহে ১৪ ঘণ্টার কমবেশি সময় টেলিভিশন দেখে কাটিয়ে দেন। আবার অনেকে দিনে তিন থেকে আট ঘণ্টা পর্যন্ত বসে কাজ করেন।
গবেষক দলের প্রধান লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা উইলমট বলেন, বেশি সময় ধরে বসে কাজ করা ব্যক্তিদের ডায়াবেটিস, হূদেরাগ ও মৃত্যুর ঝুঁকি বেশি। কোনো কর্মী সারা দিন ডেস্কে বসে কাজ করলে তাঁর উচিত কাজ শেষে সোজা ব্যায়ামাগারে চলে যাওয়া।
এমা উইলমট আরও বলেন, কেউ কেউ দিনে সাধারণত আধা ঘণ্টা ব্যায়াম করে মনে করেন, তাঁরা ভালোই আছেন। কিন্তু তাঁদের বাকি সাড়ে ২৩ ঘণ্টা নিয়েও ভাবা উচিত।
গবেষণাটির উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে, বেশি সময় ধরে কাজ করার সঙ্গে ডায়াবেটিসের প্রত্যক্ষ সম্পর্ক খুঁজে পাওয়া। এমা উইলমট বলেন, যাঁরা বসে কাজ করেন, তাঁদের গ্লুকোজের মাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং ইনসুলিন কার্যক্ষমতা কমে যায়।
গবেষক দলের সদস্য লফবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টুয়ার্ট বিডল বলেন, কম্পিউটারে বসে টানা কাজ এড়াতে ল্যাপটপে কাজ করা যেতে পারে। সে ক্ষেত্রে ল্যাপটপটি এমন জায়গায় রাখতে হবে, যাতে সেটি আনতে গিয়ে ওঠা-বসা করতে হয়।
এখানে ক্লিক করুন
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।