ফেনীতে পাঁচ বছর ধরে ভাইয়ের হাতে একটি কক্ষে বন্দী থাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা জাহানারা বেগম রোজী ও তার শিশুপুত্র মেহেদি ইসলাম জীমুনের পক্ষে ফেনী মডেল থানায় মামলা করেছে মানবাধিকার সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইট। গতকাল রাতে সংস্থাটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন তাদের পক্ষে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করে।
বুধবার বিকালে ফেনীর রামপুরের শাহীন একাডেমি এলাকার নির্জন একটি বাড়ি থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে বাড়ির একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বাইরে থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ওই ঘরের দরজা কেটে ও তালা ভেঙে তাদের উদ্ধার করে। বন্দী থাকতে থাকতে রোজী মানসিক রোগ সিজোফ্রেনিয়া ও তার ফুটফুটে শিশু জীমুন রিকেট রোগে আক্রান্ত হয়ে পড়ে। ‘পড়তে চাই, আমি মুক্তি চাই’ কয়েকটি শব্দের একটি চিরকুট কয়েকদিন আগে জানালা দিয়ে বাইরে ফেলে দেয় ১১ বছরের শিশু জীমুন। এক ছাত্র ওই চিরকুটটি পেয়ে স্থানীয় একটি পত্রিকায় দিলে সে পত্রিকার সংবাদ ছাপার পর তার জের ধরে বুধবার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে ভিকারুননেছা নূন স্কুল এন্ড কলেজ এবং তার আগে সিদ্ধেশ্বরী কলেজে শিক্ষকতা করেছেন জাহানারা বেগম রোজী। একই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আবুল কালাম আজাদ ভূঞার সঙ্গে ২০০০ সালে বিয়ে হয় রোজীর। তিন বছর পর ২০০৩ সালে দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সাবেক স্বামী বর্তমানে সিলেট জেলার সমাজসেবা অফিসার। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর রোজী ফেনী শহরের রামপুর এলাকার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। এরই মধ্যে রোজীর ছোট ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলতে থাকে। ২০০৯ সালের ডিসেম্বরে রোজীর ভাই শের শাহ্ তাকে ওই ঘরে ভাগিনাসহ তালাবন্দী করে চলে যায় বলে তিনি জানান। শের শাহ্ ঢাকার ইস্কাটনে ব্যবসা করেন। রোজীরা দুই ভাই ছয় বোনের মধ্যে অপর ভাই শাহেনশাহ অতিরিক্ত নেশা করার কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এক বোন ইতিমধ্যে মারা গেছেন। বড় ভাইয়ের ভয়ে অন্য চার বোনের কেউই রোজীর খোঁজ নিতে আসে না। তাদের তিনজন ঢাকায়, অপরজন ফেনী শহরেই বসবাস করেন। তিনি শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। জীমুন জানায়, তালাবদ্ধ ওই কক্ষের জানালা দিয়ে তাদের ভাড়াটিয়ারা চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে আসতেন। এতে মা-ছেলের অর্ধাহারে-অনাহারে কোনোরকম দিন কাটে। ভাড়াটিয়ারা না থাকলে ওদের মাঝে মাঝে না খেয়েই থাকতে হয়। ভুতুড়ে ওই কক্ষের ভেতরে একটি লাইট থাকলেও পাখাটি দীর্ঘদিন বিকল হয়ে পড়ে আছে। কক্ষে পর্যাপ্ত আলো-বাতাস না থাকায় উৎকট গন্ধ বের হয়। দীর্ঘ পাঁচ বছরে এক মিনিটের জন্যও মা-ছেলে দেখেনি সূর্যের আলো। ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, বন্দী থাকতে থাকতে রোজী মানসিক রোগ সিজোফ্রেনিয়া ও জীমুন রিকেট রোগে আক্রান্ত হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য রোজীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক হাসপাতালে স্থানান্তর করা হবে বলেও তিনি জানান। পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, বন্দী থেকে অসুস্থ হয়ে পড়া মা-ছেলেকে সুস্থ করার পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
তথ্যসূত্র
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।