তোমার অভিজাত চারু,
তোমার চলন, তোমার কথন,
আমার কল্পরে করেছে অভিমানী, অহংকারী।
এখন শুধু চারু খুঁজি শত-সহস্র নিম্নের ভিড়ে।
সবাই সুশ্রীতে কুশ্রী খোঁজে,
আমার এখন বিপরীত।
সংশয়ের মেঘ মনে,
অতৃপ্তি মিটবে কি কিছুতে?
মিটবে কি তোমার স্পর্শে,
তোমার হাসিতে?
তোমার কবিতায়?
তোমার গানে?
আমি শীতের ঘুটঘুটে কাল রাত্রির,
উড়ে চলা একা পাখি,
গন্তব্যহীন, বন্য, উন্মত্য।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



