প্রথম পাতায় লেখার সুযোগ পেলাম এবং জাতীয় নির্বাচন ভাবনা
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেইল চেক করছিলাম। দেখি গত ১২ নভেম্বর সামু ব্লগ থেকে একটা আকাঙ্খিত মেইল আসলো প্রথম পাতায় এক্সেস বার্তা নিয়ে ।
ব্লগে অনেক ধরণের লেখা পড়ি প্রায়। কিন্তু লগইন করা হয় না। মন্তব্য করা হয় না। বর্তমানে ব্লগ বেশি সরগরম দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে। দেশে যে আওয়ামীলীগ বিরোধী একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে সেটা বোঝা যায় । পাবলিক ট্রান্সপোর্ট কিনবা অফিসের হটকেক এখন নির্বাচন । মানুষের হাতে বিকল্প কিছু নেই তাই তারা আওয়ামীলীগ অথবা বিএনপিকে ভোট দেয়। কিন্তু দেশের অধিকাংশ মানুষ এদের অপছন্দ করে। তারা বিকল্প কাউকে ভোট দিতে পারে না।
এলিট শ্রেণী থেকে কখনো জাতীয় নেতৃত্ব গড়ে উঠে না। মধ্যবিত্ত কিংবা নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি থেকে রাজনৈতিক নেতৃত্ব আসে। ডঃ কামাল কিনবা বি চৌধুরি অথবা সমগোত্রীয় মানুষরা জাতির কথা ভাবেন না। জাতির কথা ভাবলে তাঁরা এসিরুমে বসে সভা সেমিনার করে মিডিয়ার কভারেজ নিয়ে গণতন্ত্রের গান গাইতেন না। বরং যাদের জন্য গণতন্ত্র অর্থাৎ রাস্তায় নেমে সমাজের সাথে মিশে সমাজের লোকদের সাথে কণ্ঠ মিলিয়ে গণতন্ত্রের কথা বলতেন।
বর্তমান সরকার অনেক শক্তিশালী । এদের কেউ সহজে ক্ষমতা থেকে নামাতে পারবে না। ঐক্যফ্রন্ট পাওয়ার ব্রোকারদের পারপাস সার্ভ করছে। পাওয়ার ব্রোকাররা বর্তমান সরকারের পক্ষে। অনেক নাটক দেখার বাকি আছে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন