তোমারই প্রতীক্ষায় বসে থাকি জানালারই ধারে,
চেয়ে থাকি ওই পথপানে,
জানি হয়তো একদিন আসবে তুমি আমায় নিতে,
কিন্তু-
অপেক্ষার প্রহর যে বড়ই বেদনাময়,
প্রতিটা ক্ষণই মনে হয় যেন এক একটি যুগ।
তাতেও দুঃখ নেই !
তোমারই জন্য-
শত সহস্র যুগ আমি অপেক্ষা করে যাবো।
শুধু একবার ফিরে আসো আমারই কাছে।
পূর্ণ করো আমায়,
রাঙ্গিয়ে যাও তোমারই ভালোবাসায়।।
- একজন আরমান
০১/০৩/২০১৩
রাত ০৩:১৭:৫০
উৎসর্গঃ
আমার খুব পছন্দের একটি পিচ্চি কাপলকে। (ফাহিম ও নুহাশকে)
আমার কথাঃ
এর আগের সব কবিতা একজন ছেলের দৃষ্টিকোণ থেকে লিখেছি। কিন্তু এটাই প্রথম কবিতা যেটা একজন মেয়ের দৃষ্টিকোণ থেকে লিখা।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





