জানো কি-
কয়লা পুড়লে তার গন্ধটা কি রকম হয়?
গন্ধটা যাই হোক না কেন,
সবাই কিন্তু তা টের পায়।
নিকোটিন পোড়ার গন্ধটা কি রকম লাগে?
গন্ধটা খুবই উৎকট !
তাই না?
কিন্তু-
হৃদয় পুড়লে !
তার গন্ধ কি কেউ টের পায়?
কেউ বুঝি তা টের পায় না !
আমার হৃদয় যখন তোমার বিরহে দগ্ধ,
ভেবেছিলাম তুমি বুঝি টের পাবে !
তাই তো তোমার অপেক্ষায় আছি এখনও !
জানি না তুমি আদৌ টের পাবে,
নাকি পাবে না !
তবুও তোমারই অপেক্ষায় !
- একজন আরমান
০৭/০৪/২০১৩
রাত ০৩:২৩:২৯
উৎসর্গঃ হ্যাঁ শুধু তোমাকেই !
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




