somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

| | অনাহূত ভালোবাসা | |

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অফিস থেকে বাসায় ফিরেই আসিফ দেখতে পায় তার মা-বাবা আর ছোট বোন কি যেন আলাপ করছে। আসিফের দিকে তাকিয়েই তার বোন হেসে দেয়। ড্রেস চেঞ্জ করে ওয়াস রুম থেকে ফ্রেশ হয়ে ডায়নিং টেবিলে রাখা চায়ের কাপে চুমুক দিতেই আসিফের বাবা রহমান সাহেব আসিফকে উদ্দেশ্য করে বলেন, “ আসিফ তোমার সাথে কিছু কথা আছে”।
বাবার দিকে তাকিয়ে সম্মতি জানাতেই রহমান সাহেব বলা শুরু করেন, “তোমার চাকরির বয়স তো বছর খানেক হল। গতানুগতিক সমাজ ব্যাবস্থার হিসেব অনুযায়ী তুমি এখন প্রতিষ্ঠিত। তা এই সমাজের প্রথা অনুযায়ী ছেলে প্রতিষ্ঠিত হলে বাবা-মা’র দায়িত্ব হয় ছেলের বিয়ের ব্যাবস্থা করা”।
আসিফ একটু বিরক্ত হয়ে বাবাকে বলে, “বাবা এতো পেঁচিয়ে কথা বলার অভ্যাস এখনও ছাড়তে পারলে না। যা বলতে চাও সরাসরি বললেই তো হয়”।
আসিফের মা জাহানারা বেগম বলতে শুরু করেন, “তোমার জন্য মেয়ে দেখেছি। মেয়ে অনার্স শেষ করেছে। আরও একগাদা বর্ণনা শেষে জিজ্ঞেস করলেন, “তোমার কোন আপত্তি আছে কি এই বিয়েতে?” জবাবে আসিফের সরল উত্তর, “বিয়ে আজ হোক কাল হোক করতেই তো হবে। তোমার যা ভালো মনে করো তাই করো। আমার কোন আপত্তি নেই”।

প্রিয়া বাবা-মায়ের একমাত্র আদরের মেয়ে। চোখে অনেক রঙ্গিন স্বপ্ন। গ্রাজুয়েশন শেষ করেছে। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে জব করবে। নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু একদিন তার মা তার বিয়ের কথা বলে। প্রিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়। প্রিয়ার কোন কাজেই তার বাবা-মা কখনো বাঁধা দেয় নি। তাই বাবা-মায়ের সিদ্ধান্তেও সে বাঁধা দেয় নি। বিয়েতে রাজি হয়ে যায় বাবা-মায়ের পছন্দ অনুযায়ী।

আসিফ আর প্রিয়ার বিয়ে হয়ে যায়। নতুন সংসারে যতোটা না সমস্যা হবে ভেবেছিল, অতোটা সমস্যা হয় নি প্রিয়ার। প্রথম কয়েকদিন একটু খারাপ লেগেছিল বটে কিন্তু বাবা-মায়ের ব্যাকআপ হিসেবে শ্বশুর-শাশুড়ি দারুন কাজে দিচ্ছে ! তারা নিজেদের মেয়ের মতোই আদর করেন প্রিয়াকে। প্রিয়াও এই জিনিসটা খুব উপভোগ করে। দিন যেতে যেতে আসিফের সাথেও প্রিয়ার ক্যামিস্ট্রি দারুন জমে একদম ক্ষীর হয়ে যায়।

“ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি”

গানের ভলিউমটা একটু বাড়িয়ে দিতেই প্রিয়া চমকে ওঠে। পেছনে আসিফ দাঁড়িয়ে আছে। কখন যে অফিস থেকে এসেছে তা টেরই পায়নি প্রিয়া। আসিফ ফ্রেশ হয়ে আসতে আসতে প্রিয়া ভাবতে থাকে কদিনের পরিচয়ে মানুষ এতো আপন কি করে হয়ে ওঠে? আসিফ ফিরে এলে প্রিয়া একটা আবদার করে বসে। তার সেই পুরনো ইচ্ছের কথা। সে মাস্টার্স কমপ্লিট করে চাকরি করবে। আসিফ একগাল হেসে প্রিয়ার চুল নিয়ে খেলতে খেলতে বলে, “তোমার ইচ্ছাই শিরোধার্য হে প্রিয়তমা”।

এক বিকেলে প্রিয়া একটি পার্কের বেঞ্চে বসে আছে। হঠাৎ সে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে আসছে তার কাছে। কাছে আসতেই দেখে বাচ্চাটা কান্না করছে। প্রিয়ার অনেক মায়া হয়। কিন্তু কান্নার কারণ জিজ্ঞেস করতে না করতেই দেখে অতি দৈত্যাকায় এক মানবরুপী দানব ধেয়ে আসছে বাচ্চাটার দিকে। এসেই খপ করে বাচ্চাটাকে ধরে ফেলে। এরপর ইয়া বড় এক কাঁচি দিয়ে এক এক করে বাচ্চাটার হাত, পা, মাথা কাটতে শুরু করে। রক্তে প্রিয়ার সমস্ত শরীর ভিজে যায়। প্রিয়া এক চিৎকার দিয়ে ওঠে। পাশ থেকে আসিফ প্রিয়াকে ধরে বলে ওঠে, “কি হয়েছে?” কি হয়েছে প্রিয়ার? প্রিয়া এতক্ষন স্বপ্ন দেখছিল ! দুঃস্বপ্ন !! প্রিয়ার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল !!!

আসিফ বলে। “কেঁদে কি হবে? যা হবার তা হয়ে গিয়েছে। আমি তোমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলাম। তুমি আগে কিছু বল নি। কিন্তু শেষে নিজের সিদ্ধান্তেই এবরশন করিয়েছো ! তুমি চাও নি এতো তাড়াতাড়ি সন্তান নিতে। কিন্তু এটা তোমার আগেই ভাবা উচিৎ ছিল। সব সিদ্ধান্তই তোমার ছিল। আমি কখনোই বাঁধা দেই নি তোমার কোন কাজে। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি”।
এক নিশ্বাসে কথাগুলো বলে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ে সে। এরপর দুজন কিছুক্ষন চুপ করে বসে থাকে। আসিফের কাঁধে প্রিয়ার মাথা। প্রিয়ার মুখ থেকে শুধু একটা কথাই বের হয়, “আমার পাপের প্রায়শ্চিত্ত আমি ভোগ করছি !”

আমার কথাঃ পৃথিবীতে আমি যে শব্দগুলো বেশি ঘৃণা করি এদের মধ্যে একটি হল এবরশন ! আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার। প্রত্যেকটা কাজ করার আগে ভেবে-চিন্তে করা উচিৎ।

বিশেষ কৃতজ্ঞতাঃ ব্লগার বোকা ডাকু ভাইকে। :)
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
৬৬টি মন্তব্য ৬৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×