কালো পরীঃ
তোর ছোঁয়া সে কাশফুল
ভালবাসার মিথ্যে ভুল।
একজন আরমানঃ
ভালোবাসা যন্ত্রণা,
কাশফুল মন্দ না।
কালো পরীঃ
ভালোবাসার যন্ত্রণা
শুধুই কুমন্ত্রণা।
একজন আরমানঃ
ভালোবাসা মন্দ,
তাইতো আমি অন্ধ।
কালো পরীঃ
অন্ধ বালক
একজন আরমানঃ
বালিকার জন্য,
বালক আজ অন্ধ।
কালো পরীঃ
বালিকা
মধুর মরীচিকা।
একজন আরমানঃ
বালক বড় বোকা,
বালিকা দেয় ধোঁকা।
কালো পরীঃ
ধোঁকার স্বাদ মিষ্টি ভারি
বালক দেয় না পিছু ছাড়ি।
একজন আরমানঃ
খেয়ে বালিকার ঝাড়ি,
বালক দিয়েছে পথ ছাড়ি।
কালো পরীঃ
বালক তাই এলোমেলো
হাওয়ার মাঝে লুকিয়ে গেল
একজন আরমানঃ
এলোমেলো হাওয়াতেও,
খুঁজে ফেরে তারই অস্তিত্ব !
কালো পরীঃ
অস্তিত্ব হয়েছে বিলীন
ভালবাসার স্বপ্ন মলিন...
একজন আরমানঃ
মলিন হলেও যায় নি ধুয়ে,
হয়তো আবার আসবে ফিরে !
কালো পরীঃ
যে যায় সে কি আর ফেরে
পুরনো কাব্যে
পুরনো ঠিকানায়?
একজন আরমানঃ
উত্তর নেই যে জানা,
আশা করতে কিসে মানা?
কালো পরীঃ
আশা সে তো মরীচিকা
একজন আরমানঃ
মরীচিকায় ভর করে,
যাচ্ছি চলে অতল গহ্বরে।
কালো পরীঃ
গহ্বর তেমন
বিনিদ্র রজনী যেমন
একজন আরমানঃ
বিনিদ্র রজনী করেছি পার,
লিখেছি কাব্য তবু হইনি তার।
কালো পরীঃ
হারালে কি ধন
বুঝবে পর ক্ষণ।
একজন আরমানঃ
হারায়ে তারে,
বুঝি ক্ষণে ক্ষণে,
নই যে আমি কারো।
কালো পরীঃ
হারানো প্রেম
হারানো স্মৃতিটা
নতুন ছন্দে
লিখবে কবিতা।
একজন আরমানঃ
নেই সে, নেই ছন্দ,
কবিতা লিখে তাই-
নেই কোন আনন্দ।
কালো পরীঃ
আনন্দ কি হাওয়াই মিঠাই
ক্ষণিক আছে ক্ষণিকে নাই
আনন্দ তো মিষ্টি ভোরের
রোদেল হাওয়া
জোছনা রাতের শুভ্রতাতে
হারিয়ে যাওয়া
একজন আরমানঃ
কেউ খোঁজে জোছনাতে শুভ্রতা,
আর কেউ দেখে তার মাঝে বেদনা !
কালো পরীঃ
শুভ্রতা কিংবা বেদনা
যেন এপিঠ ওপিঠ একই মুদ্রা
একজন আরমানঃ
টচ করলে কেন তবে বার বার-
আমার ভাগ্যে বেদনাটাই পরে?
কালো পরীঃ
বিধাতার লিখন
না যায় খণ্ডন
একজন আরমানঃ
কেউ জানে কখন,
আসবে সুন্দর ক্ষণ !
বিশেষ কৃতজ্ঞতাঃ কালো পরী আপুকে।
ফেইসবুক স্ট্যাটাসঃ অনু-কাব্য ছোড়াছুড়ি ০১
সাইট লিঙ্কঃ
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



