somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরমান হাসান সুভ
একা একা থাকাটা এখন সখে পরিনত হয়েছে ।নিজেকে নিজের মতো করে গড়তে চাই কিন্তু পরিবারের কারনে তা হয়তো সম্ভব নয় ।

বাংলাদেশে প্রেমিক-প্রেমিকা

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে প্রেমিক-প্রেমিকা একে অন্যকে
ধোঁকা দেয়ার কারণে প্রেম ভাঙ্গার চেয়েও
হাজারগুণ বেশি প্রেম ভেঙ্গেছে মিউচুয়াল
আন্ডারস্ট্যান্ডিং এ। মিউচুয়াল
আন্ডারস্ট্যান্ডিং বলার কারণটা সহজ....
মেয়েটির বাসায় বিয়ের প্রস্তাব এসেছে।
মেয়েটি দিশেহারা হয়ে প্রেমিককে বলএছে,
"কিছু একটা করো... নয়তো আমার বিয়ে
হয়ে যাবে।" প্রেমিকের তখনও নিজের জিন্স
প্যান্টটা মা'কে খুঁজে বের করে দিতে হয়....
এই অবস্থায় বাসায় বিয়ের কথা বলাটা
নিরর্থক পাকামো ছাড়া আর কিছু হতে পারে
না। একদিন মেয়েটার বিয়ে হিয়ে যায়... ছেলেটা
কোন বন্ধুর ছাদে অথবা নেভালে গিয়ে মদ
গিলে কিছুক্ষণ টাল হয়ে থাকে। বেশ কিছুদিন
আর্কের 'এতো কষ্ট কেনো ভালোবাসা'
অথবা ট্র্যাপের 'চলে যদি যাবি দূরে
স্বার্থপর' টাইপের গান শোনে.... জগতের
সমস্ত কষ্ট'ই আস্তে আস্তে হীল হয়... এই
কষ্ট'ও কমে। ছেলেটা একদিন টুপ করে
অন্যকারো প্রেমে পড়ে যায়... অথবা
প্রেমের প্রতি বিষাক্ত ধারণা নিয়ে
পড়ালেখায় মন দেয়। আমাদের দেশের
ছেলেদের 'সেটেলড' হিসেবে ধরে নেওয়া হয়...
যখন তার একটি ভালো ডিগ্রী আছে... সেই
ভালো ডিগ্রীর সুবাদে একটি সিকিউরড
চাকরী আছে... আবার সেই চাকরীর সুবাদে
বেশ ভালো একটি ব্যাংক ব্যালেন্স আছে...
এবং সেই ভালো ব্যাংক ব্যালেন্সের কারণে
সুন্দর একটি ফিউচার হবে। আর সেটেলড
হতে গিয়ে জগতের সমস্ত পরীক্ষা, সেশন
জট, হরতাল, অবরোধ, ব্যাকলগ, থিসিস
পেপার নিয়ে দৌড়াদৌড়ি শেষে ছেলেটার
বয়স হয়ে যায় সাতাশ থেকে আটাশ.... এরপর
আবার চাকরী'র জন্যে যুদ্ধ শুরু.... ভালো
চাকরী পেতে গেলে এক্সপেরিয়েন্সের জন্যে
যুদ্ধ, এক্সপেরিয়েন্স হলে প্রমোশনের
জন্যে যুদ্ধ... সবকিছু শেষ করে সেটেলড
ট্যাগটা যখন গায়ে লাগে... তখন ছেলেটার
বয়স হয়ে গেছে প্রায় পয়ত্রিশের
কাছাকাছি। এই দীর্ঘ সময়ে পূর্ব প্রেমিকার
ঘরে দুই-তিনটি সন্তান চলে এসেছে...
এরমধ্যে হয়তো একজন প্রাইমারী পাঠ'ও
শেষ করে ফেলেছে। ছেলেটা এদিক-সেদিক
খোঁজাখুঁজি করে অল্পবয়সী একটি মেয়েকে
বিয়ে করে ফেলে.... সেই মেয়েটি আবার অন্য
ছেলের প্রেমিকা। এক কথায় ছেলেটি বিয়ে
করে অন্য একটি ছেলেকে ঠিক তার
পূর্বজীবনের অবস্থায় ফেলে। নতুন
বিবাহিত মেয়েটির বয়স অল্প... সে জগতের
ছোট-বড় সমস্ত কিছুতেই মুগ্ধ হয়... আর
ছেলেটি জগতের সত্যিকারের কুৎসিত রূপ
অলরেডি দেখে ফেলেছে। তার জীবনভর্তি
বিরক্তিতে... ফলে স্বামী-স্ত্রীর মধ্যে
একটি কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়...
ভালোবাসা'র স্থান হয় না সেই গ্যাপে।
কিন্তু বাংলাদেশ বলে কথা... ভালোবাসা
থাকুক আর না থাকুক, সংসার করে যেতে
হবে। অথচ ২২-২৩ বছর বয়সে সেই
প্রেমিক-প্রেমিকা বিয়ে করতে পারলে তাঁরা
একসাথে হাত হাত রেখে নীলগিরিতে মেঘের
খেলা দেখে মুগ্ধ হতে পারতো... রিকশার হুড
নামিয়ে বৃষ্টিতে ভিজতে পারতো মেডিক্যাল
রোডে। বারবার খিলখিল করে হাসতে
পারতো পুরোনো কোন কথা মনে করে।
খুব অদ্ভূত একটা অবস্থায় আছি আমরা....
প্রেমিক-প্রেমিকার কেউ একজন ডাক্তার
হলে অন্যজনকে অন্তত পাল্লা দিয়ে
ইঞ্জিনিয়ার হতে হয়। নয়তো বাইরের
কোন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ঈগলের
মতো এসে ছোঁ মেরে ভালোবাসাকে উড়িয়ে
নিয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×