somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ছায়া নয়, আলো ...

আমার পরিসংখ্যান

আরমান আরজু
quote icon
সত্য ও অসীমের পথে
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মানুষ বাঁচতে চায়

লিখেছেন আরমান আরজু, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:০১



মানুষ বাঁচতে চায়, খুব প্রবলভাবে
একটু পরেই মারা যাবে জেনেও
মৃত কিংবা জীবিত'র অঙ্গ খরিদ করে
কিংবা অনুদান নিয়েও মানুষ
আরোও একটা নিশ্বাস নিতে চায়

পাখির ডানায় আর ফুলের পাপড়িতে ভর করেও
মানুষ বাঁচতে চায়
সমুদ্রের হাজার ফুট গভীরে তলিয়ে গিয়েও
ধ্বংসস্তূপের নিচে দীর্ঘদিন চাপা পড়ে থাকার পরও
কামার্ত'র কাছে নিজেকে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     ১ like!

নিয়ম

লিখেছেন আরমান আরজু, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫



মাঝে মাঝে নিয়ম ভাঙ্গতে হয়
নইলে ওপারে কোন সভ্যতা গড়ে ওঠে না

কারো কারো স্বপ্নও চাপা পড়ে যায়
নিয়মের বেড়াজালে

পাতারা যদি কখনো হলদেটে না হতো
পাখি আর প্রজাপতিরা যদি কখনো হারিয়ে না যেতো
কালের করাল গ্রাসে বৃক্ষগুলো যদি নুয়ে না পড়তো
আদিম মানুষেরা শিকার বাদ দিয়ে যদি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬১ বার পঠিত     ০ like!

বাদশাহ আরমানা

লিখেছেন আরমান আরজু, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০০


[সে অনেকদিন আগের কথা। আরমানা নামে একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। আজ তার জীবনের একটি কাহিনী আপনাদের শোনাব]

১।

- আর কতদিন আমাকে তোমার বিরহ বেদনা সইতে হবে? কতদিন? আমার নখগুলো লম্বা হয়ে গেছে, আমিতো নখ কাটতে পারিনা। আমার ঘাড়ে একটা ফোঁড়া উঠেছে, ব্যথাও করে কিন্তু কাকে বলব, কে দেখবে আমার ব্যথা। যে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     ০ like!

প্রসঙ্গঃ নিষ্ঠাবান নারীর নৃত্য

লিখেছেন আরমান আরজু, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১২:২২



হযরত শামসেত তাবরীজ রহ. কে আশা করি অনেকেই চিনবেন নজদের শয়তানের শিংয়ের অনুসারীরা ব্যতীত। তিনি মাওলানা রুমী’র ভাবগুরু ছিলেন। সুতরাং তিনি যখন কোন কথা বলবেন বুঝতে হবে সেই কথার ওজন আছে। আর আল্লাহর ওলিগণ এমনি এমনি কোন কথা বলেন না। তাঁদের মন-মস্তিস্ক সর্বদা আল্লাহর সঙ্গে সংযুক্ত।

“যখন কোনো নিষ্ঠাবান নারী নাচতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     ০ like!

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪
২ টি মন্তব্য      ৭০ বার পঠিত     ১ like!

মানুষ কথা বলতে ভালোবাসে

লিখেছেন আরমান আরজু, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:৩০



সবজি বাজারে গিয়েছিলাম শাক কেনার জন্য
সুদর্শন ক্রেতা ভদ্রলোক এক আঁটি কলমি শাক কিনে আমার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন
- ভাই, পুঁইশাকটা একদম ফ্রেশ মনে হচ্ছে না?
আমি সম্মতি সূচক মাথা নাড়াই
- তাহলে এটাও নেয়া যায়, তাই না? আচ্ছা বাসায় ফোন করে দেখি, না বলে একসাথে দু'পদের শাক আনলে না জানি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     ২ like!

ঘুমিয়ে আছে কারা

লিখেছেন আরমান আরজু, ১১ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫




এখানে ঘুমিয়ে আছে কে?
আমি তো দেখছি সবাই জেগে
চাঁদ সূর্য হতে শুরু করে এ্যমাজন বনের অদ্ভুত প্রজাপতিটিও
ভিনগ্রহের শত বছর আয়ুর বাসিন্দারা
প্রতিটি ধূলিকণা এমনকি অদৃশ্য পবনও
গভীর সায়রের মৎস্যকন্যা হতে শুরু করে বিস্তৃত তিমিরও
আমাদের প্রেম এমনকি চুম্বনও
সময়, স্মৃতি, ফেলে আসা বিরহ
মিশরের পিরামিড হতে শুরু করে খাজুরাহোর
মৈথুনরত দেব-দেবীরাও
আসহাবে কাহাফের যুবকেরা কিংবা ইয়াজুজ... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৮০ বার পঠিত     ০ like!

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮



আমার সবকিছুই ভালো লাগে
খারাপও ভালো লাগে আবার ভালোকেও
সূর্যকে ভালো লাগে আবার গাছের ছায়াও
ভালো লাগে জোৎস্না রাত আবার অমানিশাও
মুগ্ধ হই রমনীয় পেলবতায় আবার
ভালো লাগে পুরুষের কায়াও
ভালো লাগে নদীর বহমান ধারা আবার খরাও
কবিতার মতো চাঁদকে ভালোবাসি আবার
ভালো লাগে আফগানের বনলতা সেনকেও
ভালো লাগে ফুলের সৌরভ আবার বারুদের ঘ্রাণও
তৃষ্ণার কাতরতায় পান... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     ২ like!

প্রজাপতি সারাহ

লিখেছেন আরমান আরজু, ০৫ ই জুন, ২০২৬ রাত ১০:১৯



৪।


চারিদিকে রং বেরঙের প্রজাপতি উড়ছে। তারা হাসাহাসি করছে, খেলছে আর কী কী যেন বলছে। এ আমি কোথায় এলাম? কীভাবে এলাম? এটা কি প্রজাপতিদের রাজ্য? হঠাৎ আমার সারাহ’র কথা মনে পড়ল। প্রজাপতি সারাহ। সে কোথায়? তাকে দেখছি না কেন?

– এই যে আমি, তোমার পেছনেই ছিলাম।
– সারাহ! এতোক্ষণ চুপ ছিলে কেন? আমি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     ০ like!

সাজনা

লিখেছেন আরমান আরজু, ২৯ শে মে, ২০২৬ রাত ৮:৩৭



পাখি বলে ফুলের কাছে যেতে
ফুলপরীরা সায়র পানে মেতে
সায়র বলে তাকাও আকাশ পানে
আকাশ ভেসে গেল জলের গানে
জলের গায়ে জোনাক জ্বলে একা
পথে হলো বন মোরগের দেখা
গভীর বনে আপন মনে চলি
নিজের সাথে নিজেই কথা বলি
হঠাৎ শুনি কিন্নরী আওয়াজে
ওমা একি সাজনা নতুন সাজে!
এসো প্রিয় নির্জনেতে থাকো
পদ্য লিখো আমায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     ০ like!

সাজনা

লিখেছেন আরমান আরজু, ২৭ শে মে, ২০২৬ সকাল ১০:৩০
১ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     ০ like!

প্রেমপত্র

লিখেছেন আরমান আরজু, ২৪ শে মে, ২০২৬ রাত ১০:০১



তোমার চোখে আমি আমার আকাশ দেখি
তারা ভরা জোনাক আলোয় স্বপ্ন লেখি
ভালোবাসি তোমায় আমি বেহিসাবী
তোমার প্রেমে প্রতি পলে খাচ্ছি খাবি
তোমার কথা ভেবে অলস দুপুর কাটে
পাখির সাথে উড়ে বেড়াই বনে মাঠে
ছোট্ট মনে যখন তোমার ছবি হাসে
মীন হয়ে সে প্রেমের নদে উথাল ভাসে
আনমনা হই যখন তুমি কথা বলো
দুষ্টু করো ন্যাকা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ০ like!

প্রজাপতি সারাহ

লিখেছেন আরমান আরজু, ২৩ শে মে, ২০২৬ রাত ১১:০২



১।

প্রজাপতি কেন সৃষ্টি করলেন এ চিন্তায় বিভোর ছিলাম। আল্লাহ চাইলে তো বায়ুর মাধ্যমেও পরাগায়ন ঘটাতে পারেন। প্রজাপতির কেন দরকার পড়ল?
হঠাৎ কোত্থেকে এক প্রজাপতি আমার কক্ষে এসে উপস্থিত।

- তুমি?
- আমি সারাহ।
- সারাহ। সুন্দর নাম তো। তা তোমার তো থাকার কথা ফুল ফলের মেলায়। আমার এখানে কেন?
- তুমি আমায় নিয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯২ বার পঠিত     ০ like!

চিন্তার বিষয়-৫

লিখেছেন আরমান আরজু, ২২ শে মে, ২০২৬ দুপুর ১২:৩৪


- বাবা বাবা, ইবলিস আর শায়তান কি একই সত্ত্বা?
- না মামণি। ইবলিসকে কুরআনে কাফির বলা হয়েছে।
- আর শায়তান? সেও কি কাফির?
- না, তাকে কাফির বলা হয়নি। তবে সে ...
- থেমে গেলেন কেন? বলুন, তবে সে কী?
- সে কুমন্ত্রণাকারী।
- তাহলে ইবলিস এর কাজ কী? সেও কি কুমন্ত্রণা দেয় না?
-... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ১ like!

যদি আল্লাহকে ভালবাসতে চাও

লিখেছেন আরমান আরজু, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৭


বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে শিলাও পড়ছে। বারান্দায় এসে দাঁড়ালাম বৃষ্টি দেখার জন্য। হঠাৎ কোত্থেকে এক বাজরিগার পাখি (বিদেশি তোতা বলতে পারেন) এসে আমার বারান্দা দিয়ে ঢুকে একেবারে কক্ষে প্রবেশ করল। পাখিটি ভিজে জবুথবু। আমি ফ্যানের সুইচ অন করলাম।
- পাখা ছাড়লে কেন? আমার শীত লাগছে।

ওমা, পাখিটি কথা বলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩২৫৯৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ