somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ নিয়ন্ত্রণে সাইবার আইনের প্রয়োজন নেই

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কমিউনিটি ব্লগ নিয়ন্ত্রণে সাইবার আইনের প্রয়োজন নেই। এই আইন হলে ব্লগার তথা সাধারণ মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতা হারাবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম আয়োজিত এক বৈঠকে ব্লগার ও ব্লগ মডারেটররা এসব কথা বলেছেন।

‘ব্লগে সাইবার ক্রাইম...’ শীর্ষক এই বৈঠকে বক্তারা বলেন, সমাজ থেকে অসঙ্গতি দূর করতে হবে। তবেই ব্লগ থেকে সঙ্গতির কথা দূর হবে। এজন্য আইন করে লাভ নেই।

ধর্ম নিয়ে ব্লগে কোন পোস্ট দিলে সেটা অপরাধ হতে পারে। কিন্তু সমাজের নানা মানুষ প্রতিনিয়ত ধর্ম নিয়ে যে সব কটুক্তি করছেন তা কী অপরাধের মধ্যে পড়ছে না?

মডারেটররা কখনই ব্লগারদের কণ্ঠ রোধ করতে চান না। ব্লগাররা মুক্তভাবে কথা বলতে চান। কারণ তারা মুক্তভাবে কথা বলার সুযোগ পান। ব্লগে পোস্ট দিয়ে সে বিশ্ববাসীর কাছে নিজের কথাগুলো তুলে ধরতে পারেন। ব্লগ মানুষের বাস্তব জীবনেরই একটি প্রতিফলন।

তারা আরও বলেন, সরকারের মন্ত্রীরা বলেন ব্লগে নাকি ‘গালিগালাজ’ হয়। সংসদে কি গালিগালাজ হয় না? সংসদেই গালিগালাজ বন্ধ করা যায় না আর তো ব্লগে...

সাইবার আইন প্রসঙ্গে তারা বলেন, এই আইন হলে ইন্টারনেটের সকল প্রকাশনার দায় সরকারের উপরই বর্তাবে। প্রত্যেকটি ব্লগেরই নিজস্ব নীতিমালা আছে। ওই নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে ব্লগগুলো চলছে।

বৈঠকে উপস্থিত ব্লগাররা ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রণ আইনের ৫৭ ধারাটি বাতিলের দাবি জানান। অনেকে দ্বিমত পোষন করেন।

ব্লগে দেশের স্বার্থ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। ফেলানীর মৃত্যু নিয়ে মিডিয়াতে যে আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে ব্লগে।

ব্লগার একরামুল হক শামীম বলেন, ইন্টারনেট ব্যবহার শুরুর পর থেকেই সাইবার ক্রাইম শুরু হয়েছে। কমিউনিটি ব্লগগুলোতে সাইবার ক্রাইম নেই বললেই চলে। সত্যিকার অর্থে বিভিন্ন সাবডোমেইনে নির্মিত ব্লগগুলো থেকে সাইবার ক্রাইমের সূত্রপাত হচ্ছে।

বক্তারা আরো বলেন, ব্লগ নিয়ে যারা আলোচনা সমালোচনা করছেন তারা কখনোই ব্লগ পড়েন না। অন্যের কাছে শুনে তারা ব্লগ নিয়ে সমালোচনা করছেন। ব্লগে যদি সাইবার ক্রাইম থাকে তবে এর প্রতিকার ব্লগেই আছে।

সম্প্রতি সরকারের একমন্ত্রী ও একটি অনলাইন পত্রিকার সম্পাদকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্লগাররা বলেন, কমিউনিটি ব্লগে কোন পর্ণগ্রাফি নেই।

প্রাণবন্ত এ আয়োজনে উপস্থিত ছিলেন, সামহোয়্যার ইন ব্লগের হেড অব অ্যালিয়েন্স সৈয়দা গুলশান ফেরদোস জানা, ব্লগার ও সাংবাদিক মাহবুব মোর্শেদ, ব্লগার আসিফ মহিউদ্দিন, বাকি বিল্লাহ, বাবু আহমেদসহ আরো অনেকে। বাংলানিউজের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন হেড অব নিউজ মাহমুদ মেনন এবং আইসিটি এডিটর সাব্বিন হাসান।

বৈঠকটি অনলাইনে সরাসরি সম্প্রচার করে কম্পিউটার জগত। যা সামহোয়্যার ইন ব্লগ, বিডিনিউজ ব্লগ, টেক মাস্টার ব্লগে প্রচারিত হয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম নিউজ পোর্টাল থেকেও পাঠকরা সরাসরি এ বৈঠক দেখেছেন।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৭
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×