যে যায় সে দীর্ঘ যায়
০২ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাদের চলে যাবার কথা ছিল
তারা সবাই রয়ে গেল
তুমি শুধু চলে গেলে
কিছু না বলে ।
আমি জানি; তুমি বড্ড অভিমানী
আমি মানি; বড্ড বেশী অভিমানী
রাতের শেষে যে দিনের আলো ফোটে
তাকে ফেলে
তুমি চলে গেলে অস্তরাগের সূরে
জানি না কতদূরে..
তুমি শুধু চলে গেলে
কিছু না বলে ।
জানি,
যে যায় সে দীর্ঘ যায়
আর যে রয়ে যায়
সে শুধু স্মৃতি খুজেঁ ফেরে ।
তোমার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
আর আমার সময় কাটে কিসের প্রতীক্ষায় ?
আকাশের ওপারে যে আকাশ
সাগরের ওপারে যে সাগর
তোমার স্মৃতির উপরে যে তুমি
সে তুমি যে সেই তুমি নও ।
মাঝে মাঝে হওয়া এসে খেলে যায়
এম ও মন জানালায়
আর আমাকে ভাবায়
তুমি শুধু চলে গেলে
কিছু না বলে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!
তুমি ভুল!
চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!
বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন
রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~
সালোকসংশ্লেষণ B-)
...বাকিটুকু পড়ুন
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন