এমন কেন হয় ?
০৮ ই এপ্রিল, ২০০৬ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নয় (9) কে কয় দিয়ে ভাগ করলে আবার নয় (9) হয় সে প্রশ্নে কিছুটা ভয় পেয়েছিল নাহিম। তয় অবশেষে জয় পেয়েছিল সে, ছয় টাকা দিয়ে কেনা পেন্সিলের পেছনের ইরেজার ডান পাশের উপরের ও নিচের দন্তদয় দিয়ে একটু খানি ক্ষয় করার পর। আসলে, শিক্ষক মহোদয় এমনভাবে কথা কয় তাতে কিছুটা দমে যেতেই হয়। নাহিম কিন্তু পরাজয় মেনে নেয়ার পাত্রী নয়। নয়-ছয় করে হলেও কিভাবে জয় তার হস্তগত হয় সেটাই তার ভাবার বিষয়। এইতো সেদিন স্যারের একটি প্রশ্নের উত্তর ক্লাসের কেউই দিতে না পারায় পুরো ক্লাস জুড়ে স্যার যখন প্রলয় ঘটিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই নাহিম প্রশ্নটির উত্তর দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল। কিন্তু আজ কেন এমন হলো? বিকেলের সোনালী আলোয় জানালার রেলিং ধরে তাই ভাবছে সে। বোধ হয় নাহিম নিজেই নিজের পরিচয় জানতে চায়। কখনও জয় কখনও পরাজয়। কেন এমন হয়? অনেক বছর পরে আজ এই সোনালী সকালে আমারও প্রশ্ন- কেন এমন হয়? পাঠকবৃন্দ কি বলতে পারবেন?
বি.দ্র.: চলিত ও আঞ্চলিক ভাষার মিশ্রণ মার্জনীয়।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৬ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের...
...বাকিটুকু পড়ুন
আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত। কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর...
...বাকিটুকু পড়ুন
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই...
...বাকিটুকু পড়ুনসব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন