somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অরণ্য মিজান
শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

শর্ষের মধ্যে নয়, রুগী নিজেই ভূত এসএমই!

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসএমই খাতের প্রধান সমস্যা অনিয়মতান্ত্রিক ভাবে সৃষ্ট কম উৎপাদনশীল এসএমই খাত! ঝুঁকিপূর্ন বিনিয়োগের ধুয়া তুলে কিছু প্রতিষ্ঠান উচ্চ সূদে অর্থ লগ্নীর সুবিধা নিলেও তা বৃহত্তর অর্থে শোষনেরই নামান্তর! এই খাতের উন্নয়নের জন্য সবার আগে দরকার এই খাতের শৃংখলা! দেশে মাইক্রো এবং এসএমইর সংখ্যা প্রায় দশ মিলিয়ন হলেও তার বেশীর ভাগই অলাভ জনক বা লোকসানের ঝুঁকিতে। প্রয়োজনীয় দক্ষতা এবং কোন নির্দিষ্ট মানদন্ড ছাড়াই যে কোন কারবার শুরু করাই এদের বেশীর ভাগের ব্যার্থতার কারন। কেবল একটা ট্রেড লাইসেন্স হলেই যে কেউ যে কোন স্থানে মুদি দোকান খুলে ব্যবসা করতে পারে। হিসাবের খাতা না থাকলেও চলে, এমনকি কোমল পানীয়ের ফ্রীজে নিজের বাড়ীর কোরবানীর গোস্ত বা পাশের বাড়ীর ইনসুলিন রাখলেও কোন সমস্যা নেই। রাতারাতি এসএমই স্থাপন করা গেলেও এ খাতে ব্যাংক ঋন পাওয়া চাঁদ দেখার মতই, দেখতে কাছে মনে হলেও দিল্লি বহু দুর! উচ্চ সূদকে এসএমই খাতে ঋন প্রবাহের সবচেয়ে বড় প্রতিবন্ধক মনে করা হলেও এ খাতে ঋন বিতরনের সবচেয়ে বড় বাধা সঠিক আর্থিক তথ্যের অভাব। ব্যাংক একটি চরম হিসাব ভিত্তিক প্রতিষ্ঠান যাদের নৈতিক দায়িত্ব পূর্ব হিসাবের ভিত্তিতে ঝুঁকি মুক্ত ভাবে সুনির্দিষ্ট মুনাফার ভিত্তিতে গ্রাহকের অর্থ বিনিয়োগ করা। আর এই হিসাবের জন্য প্রয়োজনীয় সঠিক আর্থিক তথ্য না থাকায় ব্যাংকগুলো বাধ্য হয় কিছুটা হিসাব আর কিছুটা অনুমানের উপর বিনিয়োগ করতে। আর সত্যিকার অর্থে এন্ট্রপ্রেনরদের জন্য কোন প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই এদেশে নাই। এন্ট্রপ্রেনরদের উন্নয়নের নামে মাঝে মাঝে যে তথ্য উপাত্ত বিলানো হয় তা আসলে এসএমই খাতের! প্রযুক্তি ও এন্ট্রপ্রেনরশীপ বর্তমান অর্থনীতির প্রধান দুটি ইঞ্জিন হলেও এন্ট্রপ্রেনরশীপ বিষয়ে এখনো আমাদের বোধদয়ই হয়নি আর প্রযুক্তি নিয়ে চলছে ডিজিটাল হুজুগ! সে জন্যই ২০১৫ সালের গ্লোবাল এন্ট্রপ্রেনরশীপ ইনডেক্স এ ডিজিটাল বাংলাদেশের অবস্থান ১৩২ টি দেশের মধ্যে ১২৫তম! যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের নূন্যতম কিছু মানদন্ড থাকা উচিৎ ট্রেড লাইসেন্স প্রাপ্তির শর্ত হিসাবে। প্রথমত নির্দিষ্ট নিয়মে হিসাবায়ন এবং স্বাস্থসম্মত ভাবে সংশ্লিষ্ট কারবারের জন্য ইলেকট্রনিক রেজিষ্টারসহ নূন্যতম অবকাঠামো। গন হিস্টিরিয়ার মত বাঙ্গালীর অভ্যাস ট্যাক্স এর ঝামেলা এড়াতে ব্যবসায়িক হিসাব গোপন করার প্রবনতা। অথচ বাস্তবে সঠিক হিসাব রাখলেই ভবিষ্যতে ট্যাক্স এর ঝামেলা এড়ানো সহজ হয়! এসএমই খাতের মঙ্গলের জন্যই 'রিপোর্টি'প্রথাটিকে নিয়মে পরিনত করা দরকার। ট্রেড লাইসেন্স এর শর্ত হিসেবেই প্রত্যেক এসএমইকে নির্দিষ্ট ছকে কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হলে আর বিনিয়োগের জন্য ব্যাংকের যে সমস্ত তথ্য দরকার তা ঐ ছকে সন্নিবেসিত থাকলে একই সাথে তা সরকারের নীতি ও ব্যাংকের বিনিয়োগ নির্ধারনী সিদ্ধান্তের জন্য সহায়ক হবে, ব্যাংকের জন্য আলাদা হিসাব তৈরী করতে হবে না।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×