somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্নের বন্যায় ভেসে যাবে অন্যায়!

১০ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আমার হাজার প্রশ্ন উত্তর কোথাও নাই,
উত্তরটা সবারই জানা বলার দরকার নাই।
শুধু প্রশ্ন বাণেই বধিব সিঁদেল রাম ও রাবণ,
অসঙ্গতি ভেসে যাবে হলে প্রশ্নের প্লাবন।


আমার ধারণা শ্রেণীহীন পৃথিবীটা প্রেমহীন পৃথিবীর মতই শ্রীহীন হবে! মানুষের মধ্যে শ্রেনী ভেদ আছে বলেই বেঁচে থাকাটা এতটা বর্নিল আর শ্রেনীবদলই বেঁচে থাকার আসল প্রেরণা। যদিও আজতক নিজেকে ছাত্র ছাড়া আর কোন শ্রেনীভুক্ত বলে বিশ্বাস করতে পারিনি। বাস্তবে শ্রেনীহীন সমাজ-রাষ্ট্র-পৃথিবী সম্ভব বলে মার্ক্স নিজেও বিশ্বাস করতেন এটা আমার মোটেও বিশ্বাস হয় না। পৃথিবীর কোথাও কখনই ধ্রুপদী সমাজতন্ত্র ছিল না আর তা সম্ভবও নয়। আর পূঁজিবাদ যে রুপেই থাকুক তাতে শোষনের ধরণ বদলায় পরিমান নয়। সব মানুষ সমান এই ধারণাটা আমাদের পূর্বপুরুষদের জঙ্গল জীবনের জন্য প্রযোজ্য ছিল কারণ ওটাই ওখানকার নীতি। সভ্য মানুষেরা নিজেদের প্রাণী থেকে মানুষে রুপান্তর করবে আর এই রুপান্তরের হার নির্ধারণ করবে যার যার শ্রেনী। তবে অধিকারের প্রশ্নে মানুষ মাত্রই সমান অধিকার। পৃথিবীতে সাম্য বা ভারসাম্য কোনটাই সম্ভব নয় সম্পদের ব্যাক্তিগত উত্তরাধিকার প্রথা বহাল রেখে। ধরনীতে ধনী গরীব বৈষম্যের মূল হোতা এই উত্তরাধিকার প্রথা। পৃথিবীর সকল সম্পদে সকল মানুষের সম অধিকার জীবনের মৌলিক অধিকার যা ছাড়া নিজেদের সভ্য ভাবার কোন অধিকারই মানব জাতীর নাই। উত্তরাধিকার প্রথা বহাল রেখে মানব জাতীর পক্ষে কোন দিনও মানুষ হওয়া সম্ভব নয়!
আমাদের জাগতিক ধারণার মৌলিক ভিত্তি গুলোর প্রেক্ষিত সাংঘাতিক ভাবে শিল্প বিপ্লব ও পূঁজীবাদী ধ্যান ধারণা দ্বারা সচেতন কৌশলে প্রভাবিত। আর নিয়তি নির্ভর মনুষ্য প্রজাতির সদস্যরা কৃত্রিম ও সূযোগী সংকটের দায় কপালের উপর চাপিয়ে সব কিছু মেনে নিয়ে নিজেকে সর্বসহ্য বলদ প্রাণীতে পরিণত করার তালিম নিচ্ছে। যে সব প্রেক্ষিতে আমাদের জীবন নির্ধারণী নীতি গুলি তৈরী হয়েছিল তা আমুল বদলালেও তার সাথে সংগতি রেখে নীতি বদলায়নি তা শাসক গোষ্ঠীর সুবিধার্থে বরং যে টুকু বদলেছে তাও তাদেরই সুবিধার্থে। বর্তমান ব্যাবস্থা আর কোন ক্রমেই মেরামত যোগ্য নয় দরকার এর আমুল পরিবর্তন যা বিপ্লব ছাড়া সম্ভব নয়। তবে এই বিপ্লবের জন্য বন্দুক বা জঙ্গল কোনটাই দরকার নেই দরকার কেবল প্রশ্ন করতে শেখা সিস্টেমকে তার অসারতা নিয়ে। বাকিটা সবাই জানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। 
সসস্ত্র বিপ্লবের বা ক্ষমতা দখলের হিরোইজম ফ্যান্টাসি বহু আগেই মেয়াদোত্তীর্ন হলেও যারা বাম কানে শোনে তারা এখনো সেটা জানেনা। এখন বন্দুক দিয়ে বিপ্লব কোন মতেই সম্ভব নয় তবে প্রশ্ন দিয়ে অবশ্যই সম্ভব! প্রশ্নহীনতাই অসঙ্গতিকে সঙ্গত করে মৌন সম্মতি দিয়ে। উত্তর পাওয়ার না পেলেও কিচ্ছু যায় আসে না। আকাশ বাতাস প্রশ্ন গুলি জেনে গেলে উত্তর একদিন আসবেই। কিম্বা উত্তরের আর প্রয়োজনই হবে না সঙ্গত কারণেই। যে কোন অসঙ্গতি দেখা মাত্রই প্রশ্ন করুন, এমনকি ঈশ্বরও বাদ যাবে না।

ভাবছ তোমার মতলব আমার জানা নাই,
সবই জানি সবই বুঝি ধরলে রক্ষা নাই।
প্রশ্ন দিয়ে লড়াই হবে আগামীর রাজপথে,
প্রশ্ন বিনা ছাড় নাই ঈশ্বর আসলেও পথে।

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×