somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবীদের বিচার চাই!!!

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রেনী সংগ্রাম চলে গেছে দুর ঐ চাঁদে,
বিপ্লবের স্বপ্ন এখন নিভৃতে কাঁদে।।
ডান বাম সুখেই আছে ভাতে মরে জনতা,
সেবাই আমার পরম ধর্ম চাই শুধু ক্ষমতা!

মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম দশক যে কোন জাতীর জন্যই ভীষন নাজুক এবং গুরুত্বপূর্ন, এই সময়কে এ্রক্সটেনডেড মুক্তিযুদ্ধও বলা যায় কারন এই সময় একদিকে সহজ লভ্য থাকে মারণাস্ত্র অন্য দিকে উসকে থাকে মানুষের নিয়ম ভাঙ্গার প্রবনতা আবার এই দশকই মুলত পরবর্তী সহস্রাব্দ গড়ে দেয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম দশক রক্তাক্ত এবং হারানোর ব্যাথায় নূহ্য! বিপ্লবী ফোবিয়ায় আক্রান্ত কিছু বিপথগামী তরুনদের হঠকারীতায় শ্রেনী হীন ইঊটোপিয়ান সমাজের স্বপ্নের ঘোরে অনেকেই বেঘোরে প্রাণ হারায় জনযুদ্ধ বা তথাকথিত শ্রেণি সংগ্রামে। বাক পটু ও বাক সর্বস্য কিছু পরগাছা আর পিকিং মস্কো'র তোতা পাখি ঐ তরুনদের সাথে সুর মেলালে আরেকটি যুদ্ধের আবহ তৈরী হয়, অনেক সূর্য সন্তানেরা "ভোট কর বোকা জনগন আমরা গেলাম সুন্দরবন" মন্ত্রে হ্যালুসিনেশনে ভোগে। শ্রেণি সংগ্রামের মুল দর্শন সমাজ বদলের যুদ্ধ পরিণত হয় কেবলমাত্র ক্ষমতা দখলের ইলিউশনে। যে শক্তি গড়তে পারত সোনার বাংলা তাদের হঠকারিতা, বিপথগামীতা ও বহু বিভক্তির আলো আঁধারীতে দাঁও মারে সূযোগ সন্ধানীরা যাদের মুল মন্ত্র "তুমি উত্তম তাই বলে আমি অধম হইবনা কেন"।

এইসব অর্বাচীন বিপ্লবীদের কান্ড জ্ঞান বিহীন ক্ষমতার দিবা স্বপ্ন আর পিকিং মস্কোর বিষাক্ত হালুয়া রুটির প্রভাবে দেশের সেই সব সাবেক সূর্য সন্তানদের মনোবৈকল্য অনুমিত ও অবধারিতই ছিল। যাদের হবার কথা ছিল দেশ ও জাতীর অতন্ত্র প্রহরী তারা হয়ে যায় অশান্তির বেপারী। আর এই ঘোলা পানির সূযোগে দস্যুরা যখন বাঙ্গালী জাতীর সর্বকালের সবচেয়ে দামি সম্পদ বঙ্গবন্ধুকে সপরিবারে বিনাশ করে ইতিহাসের সর্বকালের নৃশংসতম হত্যাযজ্ঞ চালিয়ে তখন আমরা এই সব পারভার্টেড বিপ্লবীদের দেখি ট্যাংক নৃত্য করতে।

অমিত সম্ভাবনা ময় একটি নব্য স্বাধীন দেশ অন্ধকার চোরাগলীর ততোধিক অন্ধকার গভীর খাদে নিপতিত হয়। যাত্রার শুরুতেই জাতী পথ হারায় কেবল গুটি কয় উশৃংখল তরূন ও কিছু মাথা মোটা ক্ষমতা বিলাসীদের লোভের অনলে পুড়ে। আহাম্মুখ আর শয়তানেরা গোটা জাতীকে অন্ধকার চোরা গলির ভেতর ঠেলে দেয় যেখানে আজও ঘুরপাক খাচ্ছে, আর তার দায় মেটাচ্ছে শ্রমিক-জনতা রক্ত ঘাম ও জীবন দিয়ে অথচ ঐ সমস্ত বিপ্লব বাজেরা এখন ভালই আছে বিপ্লবী বুর্জোয়া হয়ে, অনেকেই সাংসদ হয়েছেন, কেউ কেউ মন্ত্রীও হয়েছেন।

মুক্তিযুদ্ধকালীন সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার জাতীকে কিছুটা কলংক মুক্ত করছে কিন্তু জাতীকে সম্পূর্ন রপে কলংকের দাগ ও ভার মুক্ত হতে হলে এ্রক্সটেনডেড মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্বাচীন ও পারভর্টেড বিপ্লবীরা তরুন সমাজকে বিভ্রান্ত করে আত্মাহুতির পথে ঠেলে দিয়ে ও সূযোগ সন্ধানীদের সূযোগ করে দিয়ে যে মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিচার হওয়া উচিত ইতিহাসের স্বার্থেই ইতিহাসের দায় মেটাতে। তাদের দ্বারা সংঘঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার বর্তমান আইনী কাঠামোতেই এবং ঐ একই ট্রাইবুনালের মাধ্যমে করা সম্ভব এবং যত দ্রুত তা করা যায় ততই মঙ্গল। মানবতা বিরোধী যে কোন অপরাধের বিচারহীনতার দায় কেবল কোন নির্দিষ্ট জাতি বা দেশের নয় বরং তা সমগ্র মানব জাতীর দায়। তাই বিশ্বমানবতার দায় মুক্তির জন্যই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী পতিত বিপ্লবীদের যত তারাতারি বিচারের আওতায় আনা যায় ততই মঙ্গল কারণ এরা রাষ্ট্র-সমাজ-সভ্যতার শরীরে ক্রমবর্ধমান ক্যানসার।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×