এটি একজন মহা জ্ঞানী ব্যক্তির আবিষ্কৃত ধাঁধার আলোকে তৈরি। এর মূল সংস্করনটি আইন্সটাইনের ধাঁধা হিসাবে পরিচিত।
তাঁর দাবি অনুসারে পৃথিবীর মাত্র ২% লোক এই ধাঁধার সমাধান করতে পারবেন। দেখুন আপনি সেই ২% এর মধ্যে পড়েন কিনা!
**ধাঁধাটির সমাধান বেশ সময়সাপেক্ষ কাজেই হাতে সময় কম থাকলে এটা নিয়ে বসবেন না ।
এক গ্রামের ৫ জন ছেলে পাশাপাশি ৫ রঙ এর পাঁচটি ঘর বানাল। এদের ঘরের রঙ, পছন্দের পানীয়, প্রিয় পালিত পশু/প্রানী সবই পরস্পর থেকে আলাদা। এরা সবাই আবার স্কুলে আলাদা আলাদা শ্রেনীর ছাত্র।
এদের ব্যপারে নিচে আরো তথ্য দেয়া হলঃ
১) শাম লাল ঘরে থাকে;
২) মধু হাস পালে;
৩) যদু চা খেতে পছন্দ করে;
৪)সাদা ঘরটি সবুজ ঘরের বাম পাশে রয়েছে,
৫) সবুজ ঘরের মালিক লেবুর শরবত পছন্দ করে;
৬) ক্লাস সেভেনে যে পড়ে সে ছাগল পোষে;
৭) হলুদ বাড়ির ছেলেটি পড়ে ক্লাস সিক্সে;
৮) যে ছেলেটির ঘর মাঝখানে সে দুধ খেতে পছন্দ করে;
৯) চাদু থাকে প্রথম ঘরে;
১০) যে ছেলেটি এইটে পড়ে তার এক প্রতিবেশী মুরগী পোষে;
১১) আর গরু যে পোষে তার পাশের বাড়ির ছেলেটি পড়ে সিক্সে;
১২) নাইনে যে পড়ে তার খুব পছন্দ ডাবের পানি;
১৩) রাম পড়ে ক্লাস টেনে;
১৪) চাদুর ঘরটি নীল ঘরের পাশে;
১৫) এইটে যে পড়ে তার পাশের একটি ছেলে পানি ছাড়া আর কোন পানীয় পছন্দ করে না।
এদের মধ্যে কে মাছের চাষ করে/পছন্দ করে?
***কেবল নাম বললে হবে না, চার্ট পূরন করে দিতে হবে। তা নাহলে ঠিক কিভাবে উত্তরে পৌছান হল তা বোঝা যাবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১২ রাত ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


