somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিধাতা তুমি এই হিংস্র জানোয়ারগুলোকে কখনো ক্ষমা করো না...কখনো না

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে এসে পত্রিকা পড়া হয়না কখনোই। কিন্তু আজ কোন ব্যস্ততা না থাকায় অনেকটা অনিচ্ছার সাথেই হাতে নিয়েছিলাম প্রথম আলো। না নিলেই বোধ হয় ভালো হত। ফারুক ওয়াসিফ আজ যে লেখাটি প্রথম আলোতে লিখেছেন তা পড়ে এই মধ্য বয়সে এসেও চোখের পানি সামলানো কঠিন হয়ে পড়েছে। ফারুক ওয়াসিফের লেখাটা আজ আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো এই দেশ আজ এক বিভীষিকাময় এক দেশ, এই দেশ আজ মৃত্যুপুরী। বাকশালী হায়েনাদের লালিত-পালিত সন্ত্রাসীরা এই দেশকে আজ নরক বানিয়ে দিয়েছে।

ফারুক ওয়াসিফ লেখাটি লিখেছেন নারায়নগঞ্জে খুন হওয়া মেধাবী কিশোর ত্বকীকে নিয়ে। লেখাটা পড়তে পড়তে আতঙ্কে দম বন্ধ হয়ে আসছিলো। কি অমানবিক, কি বর্বর। কোন মানুষ এমন করতে পারে? কোন মানুষ পারে এরকম একটা ছেলেকে মেরে ফেলতে? নিজের কথা মনে পড়ে গেলো। আমি বাবা-মায়ের একমাত্র ছেলে। যদি এরকম কিশোর বয়সে আমাকে এভাবে মেরে নদীতে লাশ ভাসিয়ে দেয়া হত , আমার বাবা-মা কি বেঁচে থাকতেন? ত্বকীর বাবা-মা কিভাবে বেঁচে আছেন আমি জানি না। শোকে তাদের স্বাভাবিক বোধ এখন ও আছে কিনা আমি জানি না।

এরকম একটা অসাধারন মেধাবী কিশোরকে যারা হত্যা করলো, তারা আজো নারায়নগঞ্জে সদর্পে ঘুরে বেড়াচ্ছে। হত্যা না বরং বর্বরতার শেষ সীমা যারা অতিক্রম করেছে, সেই পশুরা আওয়ামীলিগের সোজা কথায় আওয়ামীলিগের নেত্রীর ছায়ায় এখনো অন্যদের হুমকি দিয়ে বেড়াচ্ছে। এরা প্রকাশ্যে নির্যাতন কেন্দ্র খুলে মানুষ মারছে। নূন্যতম বিবেক, নূন্যতম মনুষ্যত্ব যাদের মধ্যে আছে তারা কি কখনো কোনভাবে এই কিশোর ছেলেটার ছবি দেখার পর তার হত্যাকারিদের সাপোর্ট দিতে পারে? মানুষ পারে না, কিন্তু আওয়ামীলিগ পারে। বাকশালী কুকুরেরা পারে। সেই কারনেই ত্বকী হত্যায় কোন বাকশালী কুকুরকে , বুদ্ধিজীবি নামের বেশ্যাজীবিকে মুখ খুলতে দেখি না।

বাকশালীদের আমলে ত্বকী হত্যার কোন বিচার হবে না, তা আমি জানি। কারন এই বাকশালীরাই জয়নাল হাজারী, লক্ষীপুরের তাহের তৈরি করেছে। ত্বকীর মত মানুষ বাকশালীদের দরকার নেই। বাকশালীদের দরকার পশু শামীম ওসমান, তাহের, হাজারীদের। নাহলে ক্ষমতায় থাকার খায়েশ কিভাবে পূরন হবে।

আজ এই দেশে প্রকাশ্যে গুলি চালিয়ে শত শত মানুষ মেরে ফেলা হয়, ফাঁসির আসামিকে মাফ করে দেয়া হয়, খুনের অভিযু্ক্তকে রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেয়া হয়, ত্বকীরা লাশ হয়ে নদীতে ভাসে আর সেই লাশের উপর উগ্র উল্লাসে হাসতে থাকে বাকশালী হায়েনারা। ক্ষমতায় থাকার খায়েশ, সন্ত্রাসের রাজত্ব কায়েমের ইচ্ছা, দুর্নীতির শেষ সীমা অতিক্রমের বাসনায় বাকশালীরা আজ এই দেশকে মৃত্যুপুরী বানিয়েছে। সেই মৃত্যুপুরীতে আমার ভাই ত্বকীর লাশ নদীতে ভাসিয়ে বাকশালীরা উল্লাস করবে, খুনীকে আশ্রয়-প্রশ্রয় দেবে এটাই স্বাভাবিক।

আমি নিরীহ সাধারন মানুষ। আমার কোন ক্ষমতা নেই। কিন্তু আজ ত্বকী ছেলেটাকে নিয়ে লেখাটা পড়ে, ওর ছবিটা দেখে অন্তর থেকে অভিশাপ দিলাম- বিধাতা যারা এরকম অন্যায়-জুলুম কায়েম করেছে আমার মত নিরীহ-মির্যাতিতদের উপর , তুমি তাদের উপযুক্ত বিচার করো, তুমি তাদের ক্ষমা করো না। কখনো না।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-১

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১১

কী করার কথা ছিল তার, আর কী করেছেন তিনি!



প্রফেসর মুঃ ইউনুস!

জুলাই গণঅভ্যূত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ভিতর ঐক্য ধরে রাখা এবং তাদের সবাইকে নিয়ে কাজ... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

×