রাতের চাঁদ হয়েছিল ফালিফালি
সে জোৎস্নাতে জোনাকির মিতালি
সবি আগের মতই আছে।
সতত সূর্য ডোবে গোধূলির কাছে।
মন যবে হয়েছে অরণ্যচারী
দৃশ্যপটের পুরো কাহিনী সবুজ।
যা হেরি, অবগাহনে তারি
যুক্তি তর্ক গুলোই যা অবুঝ।
শৃঙ্খলিত জীবন বোধের খেলা
চেইন ড্রিলে আষ্টেপৃষ্ঠে টানে
সাধ্য কে, সে করবে হেলাফেলা!
আমি তবু যাই না সে উঠানে।।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




