শুনেছি বাবু-বাজারে পাওয়া যায় চাঁদ-ব্যথা
ছায়া বিক্রেতা আমিন
তাকে জিজ্ঞেস করেছিলাম বিকেলের দর
বিমুগ্ধ খদ্দের আর টাটকা সবজির কথা
ফ্যাকাসে মুখে সে জানিয়েছিল
গোধূলিবেলায় নাকি সেখানে নেমে আসে খোদা
অতঃপর, জানালা খোলার অপরাধে কাটা হয় মাথা
পশুপালন আর কসাইয়ের নাম
বাবু-বাজারে নাকি একটাই প্রথা
আমি শুয়ে শুয়ে ভাবি শৈশবে মৃত সেই রাখালের কথা
ব্যাগ ভর্তি পালক আর ঝড়ো বাতাসের পথ
যতবার সে বাজার থেকে ফিরত, বলত
বেলা পড়ে এলে কখনও হেসে উঠো না বাবু
ছায়া-শরীর থেকে তোমারও
কাটা পড়বে মাথা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




