ব্লগার অনলাইন এক্টিভিটিস্টরা আন্দোলনের শুরু থেকেই ঠিক করেছিল শাহবাগ আন্দোলনের ফাইনাল গোল হবে ধর্মীয় রাজনীতি চিরতরে নিষিদ্ধকরণ, যেগুলো মূলত বামধারা প্রভাবিত দলগুলোর সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠার একটা দুর্বল প্রচেষ্টা ছিল। সেটা হয়ত একশ-দুশ মানুষ চালিয়েছে পুরো আন্দোলনে, কিন্তু তারা সাধারণ আন্দোলনকারী (যারা নির্দলীয় এবং জাস্ট রাজাকারদের বিচারের আশায় শাহবাগে গিয়েছিল) মানুষের উপর এমনভাবে প্রভাব বিস্তার করে বসেছিল সেটা অকল্পনীয়। আমাদের খেয়াল করতে হবে বাংলাদেশ থেকে সকল সময়ের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবী যখন ব্লগার অনলাইন এক্টিভিটিস্টরা তাদের ছয় দফা দাবীতে প্রস্তাব করেছিল শাহবাগ থেকে; তখন উপস্থিত মুসলমানরা সেটার প্রতিবাদে ফেটে পরা যেখানে স্বাভাবিক ছিল, সেটা না করে উলটো তারা (না বুঝে নিশ্চয়ই) আবার সমর্থন জানিয়েছিল। তবে ভার্চুয়াল জগতের ইসলামিস্টদের তীব্র প্রতিবাদে সাধারণ মুসলিমরাও সজাগ হয়। যার ফলশ্রুতিতে শাহবাগ থেকে ছয় দফা দাবীর মাঝে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণের দাবী প্রত্যাহার করা হয় এবং সেটা কেবল জামাতশিবির নিষিদ্ধকরণের দাবী (যেটা কোন অন্যায় দাবি নয়) পর্যন্তই রাখা হয়। ইসলাম বিপন্ন নয়, কিয়ামাতের আগ পর্যন্ত জিহাদ চলবে এটা ইসলামেই বলা আছে। এই জিহাদ কখনো চলবে মুখে, কখনো কলমে, কখনো অস্ত্র দিয়ে। যার ইচ্ছা সে এটাতে অংশ নিবে, যার ইচ্ছা সে সেইফ সাইডে থেকে মহানুভব আল্লাহর সন্তুষ্টি হারাবে। মুসলিম দেশগুলো চুপচাপ নয়, মুসলিম অনেক দেশই ব্লাসফেমি, এপোটেসির জন্য কঠোর শরীয়া আইন ফলো করে, যেটা আমাদের দেশে নেই বলে ম্যাস লেভেলের মুসলিমদের থেকেই ইসলামবিরোধীদের ব্যাপারে প্রতিবাদটা আসে। পৃথিবীর অনেক অনেক মুসলিম স্কলার এবং দা’ঈ সারা বিশ্বের মুসলিমদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়া করানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

