somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অন্য এক মা!!

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দিনটার কথা স্পষ্ট মনে আছে। মা দিবসের দিন। মে মাসে দ্বিতীয় রবিবার! নটরডেম কলেজে ২৩১ নম্বর রুমে অন্যদের সাথে আমিও বসে ছিলাম। বোটানি ক্লাসে ম্যাডাম ঢুকলেন। তাকে হাসিমুখে সবাই জিজ্ঞেস করল, তাঁর ছেলে বা মেয়ে তাকে উইশ করেছে কিনা? আমার পাশের রো থেকে একটা ছেলে মজার ছলে বলে, " মেয়ে নাকি? কই পড়ে?" ম্যাডাম ঘুরে বললেন, "আমার একটাই ছেলে তাঁর বয়স ৬ বছর। সে আমাকে কখনও মা ডাকেনি! জানিনা কখনও ডাকবে কিনা?"
আমরা সমস্বরে জিজ্ঞেস করেছিলাম, "কেন?"
তিনি ঝাপসা চোখে বলেছিলেন, আমার ছেলে শ্রবণ ও বাকপ্রতিবন্ধি!

পুরো ক্লাসে পিনপতন নীরবতা। ম্যাডাম ঘুরে লেখা শুরু করলেন। আমার কি হল জানিনা আমি দাড়িয়ে পড়লাম।

" ম্যাডাম! আমি যদি আপনাকে আমাদের সবার সামনে থেকে
মা দিবসের শুভেচ্ছা জানাই। আপনি কি গ্রহন করবেন?"

ম্যাডাম আমার দিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে। সাথে পুরো ক্লাসও। তিনি শুধু বললেন, "তোমরা আমার ছেলের মত।"

ব্যাপারটা এখানে শেষ হয়ে যেতে পারত। কিন্তু আমার অনেক খারাপ লাগছিল। আমার মাথায় পড়া ঢুকছিল না। আমি পেইজ ছিঁড়ে লেখা শুরু করলাম। যেটা ছিল অনেকটা এরকম

"আমার মা অনেক দূরে থাকে। আমি জানি "মা" ডাকতে কত ইচ্ছে করে। আমার আজকে মনে হয়েছে আমি আমার মাকে কোথায় যেন খুঁজে পেয়েছি। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি জানি নটরডেম কলেজ থেকে অনেকে পাশ করে বের হয়ে যাবে। তারা না জানি কত কিছু হবে। শুধু এতটুকু মনে রাখবেন। এই ছেলেটা আপনাকে মন থেকে "মা" ডেকেছে। আমার জন্য এতটুকু দোয়া করবেন যেন মায়ের ছেলে হতে পারি। মানুষের মত মানুষ হতে পারি।"


পুনশ্চঃ ম্যাডাম আমাকে এখনও ডাক দেন ভাল কিছু রান্না করলেই। আমি যায়। দীপ্র কে নিয়ে মিউট করা কার্টুন দেখি। তাঁর সাথে খেলি। সে আমার কোলে বসে angry bird খেলে। আমি তাকিয়ে তাকিয়ে দেখি। এক হাসিখুশি কিশোরকে দেখি, যার মধ্যে আলাভোলা শিশুটি আঁটকে আছে। আমি সেই শিশুটির আনমনা দৃষ্টিটা অসম্ভব ভাল লাগে। আনমনা দৃষ্টির শিশুটি জেগে থাকুক, বেঁচে থাকুক। আমার মাঝে, আমাদের মাঝে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×