"যেদিন মাশরাফি ভাই অবসর নিবে" দু'মাস আগে শেষবারের মতো সিগারেট ছেড়ে দেয়া ছেলেটাও হঠাৎ করে আবার চেইন স্মোকার হয়ে উঠবে "রিক্সাওয়ালা মামাটা সুন্দরী কোন মেয়েকেও রিক্সায় তুলতে মানা করে বলবে,"আইজকা মাফ করেন আপা, মনডা ভালা নাই....! . " কলেজ থেকে ফিরে এসে কোন বড় বোন বিনা কারণে ছোট ভাইটার সাথে রাগারাগি করে চড় মেরে বসবে। এরপর নিজেই রূমে যেয়ে দরজা বন্ধ করে পড়ে থাকবে।" মোবাইলে কথা বলে সারা রাত পার করে দেওয়া নতুন প্রেমিকও প্রেমিকাকে বলবে,"ফোনটায় না একটুও চার্জ নেই, চার্জার টাও খুজে পাচ্ছি না। খুজে পেলে পরে ফোন দেই প্লিজ?" অফিস থেকে ফিরে এসে কোন স্বামী 'কেন জানি শরীর টা ভাল লাগছে না' এই অজুহাতে সারাদিন অপেক্ষায় থাকা স্ত্রীর সাথে গল্প না করেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। অন্য সময় এর মতো তার স্ত্রীও কেন কি হয়েছে, দেখি?' বলে ব্যস্ত হয়ে পড়বে না। ছলনার এই অভিনয়টুকু দুজনেই বুঝেও না বুঝার ভান করবেন। . ভার্সিটিতে সারদিন না খেয়ে থাকা কোন ছেলে রাতের বেলায় মা কে বলবে, "আজ বাইরে থেকে খেয়েএসেছি মা। " কাছের কেউ হয়তো সেদিন আমায় জিজ্ঞাসা করবে, "কি রে ব্যাটা, বাচ্চা পোলাপাইনের মতো কান্দোস কেন? আমি বলবো,"আরে ধুর! কান্দুম কেন? কান্দি নারে,,, চোখের কোন লিগামেন্ট এ নিশ্চয়ই কোন সমস্যা হইছে, এমনি এমনি ই পানি পড়তেছে!" হ্যাঁ ভালোবাসি তোমায় ... তুমি প্রতিটা ক্রিকেট প্রেমিদের মনে আজীবন থাকবে ম্যাশ বস .. আর তখন শুধু এইটুকই বলবো
#boss_we_will_miss_u.
#love_U
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


