মহররমের ফযীলতঃ-
১. এই দিনে যে রোজা রাখলো সে যেন সারা বছর
রোজা রাখলো।
২. এই দিনে যে বেক্তি গোসল করবে মৃত্যু ছাড়া
অন্যান্যে অসুখ থেকে আল্লাহ পাক নিরাপদ
রাখবেন।
৩. এই দিনে যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র পরালো,
তাঁকে আল্লাহ পাক দোজখের আযাব থেকে মুক্তি
দান করবেন।
৪. এই দিনে যে ব্যক্তি রোগীর সেবা করলো,
আল্লাহ পাক তাঁকে বিনিময়ে সৌভাগ্যশীল
করবেন।
৫. এই দিনে যে ব্যক্তি কোন ইয়াতিমের মাথায়
হাত বুলাবে বা ক্ষুধার্তকে খাদ্য দান করবে বা
পিপাসার্তকে পানি পান করাবে আল্লাহ পাক
তাঁকে পরিতৃপ্ত করবেন এবং সালসাবিল নহরের
পানি দ্বারা তার পিপাসা নিবারন করবেন।
৬. এই দিনে যে ব্যক্তি স্বীয় পরিবার-পরিজনের
জন্য পরিতৃপ্তির ব্যবস্থা করবে, আল্লাহ পাক সারা
বছর তার রিযিক প্রশস্ত করে দেবেন।
আল্লাহ পাক যেনো আমাদের সকলকে আশুরার
পরিপূর্ন ফজিলত দান করেন! আমিন।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


