somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলতি পথে -০১

১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে অফিস যাবার পথে নিয়মিত ভাবেই হালকা ঘুমের আসর জমাই, অনেকটা রুটিন হয়ে গেছে উত্তরা থেকে বেরিয়ে এয়ারপোর্ট পৌছেই জামে দাড়িয়ে থাকা হকারের কাছ থেকে ২ টাকার সংবাদপত্র কেনা অতঃপর চোখ বুলাতে বুলাতে ......................।

এইতো সেদিন অফিসের পথে যাবার সময় হালকা ঘুমের প্রস্তুতি পর্ব শেষ করে যেইনা নিদ্রাদেবীর কাছে সমর্পিত হবো এমন সময় জোড়াল বাঁশি ফুররররররররর... ধড়ফড় করে উঠি ব্যপার কি, আমাদের গাড়ি বিশ্বরোড-এর মোড় মাত্র ক্রস করছে একেবারে এনএফএস-২-এর অনুকরনে (ড্রাইভারকে দেখে মনে হলো মাত্র গ্রান্ডপ্রিক্স জিতেছে ট্রাফিকের হাত এড়িয়ে বের হতে পেরে) এবং পিছন ফিরে দেখতে পেলাম দ্রুতগামী এক বাসের সামনে (একেবারে সিনেমার সদ্য নায়িকা বিরহে কাতর প্রেমিকের মতো) ট্রাফিক পুলিশ সামান্য একখানা লাঠি ও ঠোটের মাঝে বাঁশি নিয়ে ঝাপিয়ে পড়েছে; ফলাফল হাতে হাতে, বাসটি কড়া ব্রেক করে থেমে গেল। পুনরায় ঠোটের বাঁশি দিয়ে বাড্ডা/রামপুরার গাড়িকে সামনে এগিয়ে যাবার ইশারা করে।

অবাক হয়ে পথের দিকে তাকিয়ে থাকলাম এই আমার স্বপ্নের রাজধানীর রাস্তা তাও আবার সবচেয়ে প্রশস্ত ও ব্যস্ত জনপথ। মনটা খারাপ হয়ে গেল এই ট্রাফিক পুলিশদের কথা ভেবে, নিজেকে এক একটা যন্ত্রদানবের সামনে এভাবে তুলে ধরে থামাতে হয় এবং সারাটা দিন দুই পায়ের উপর ঠায় দাড়িয়ে থেকে ডিউটি করতে হয় এবং তারপরও আমাদের কাছ থেকে খুব সামান্যই সহমর্মিতা পেয়ে থাকে বা পেয়ে থাকে আমাদের আইনের প্রতি শ্রদ্ধা।

গাড়ি এগিয়ে চলে বনানীর দিকে, মোড় ক্রস করার সময় আরও অবাক হয়ে দেখি কি অদ্ভুত এক দৃশ্য, পথের ডিভাইডার এর প্রতিটি ফাঁকে একজন করে পুলিশ সেপাহী দাঁড়ানো সন্মানিত স্বাধীন জনতার রাস্তা দৌড়ে পার হওয়া ঠেকাতে। মোড়ে দৃশ্য ছিল সবচাইতে অভাবনীয় একজন টাই পড়া অতি স্মার্ট যুবককে পিছন থেকে জামা ধরে টেনে রেখেছে এক অতি কতব্য পরায়ন পুলিশ ফুটওভার ব্রীজ বাদ দিয়ে রাস্তার মাঝ দিয়ে পার হরার চেষ্টা করার জন্যে।

আরও অবাক হবার দৃশ্য সামনের (মাত্র ৫০ গজ) ফুট ওভার ব্রীজ -এ ১০/১২ জন পথচারী উপর থেকে পথ আটকিয়ে রাস্তার সৌর্দয্য উপভোগের চেষ্টা করছে যেন এটা পর্যটনের এক নতুন চিহ্নিত স্পট।

পরিস্হিতিতে শুধু অসহায় দীর্ঘশ্বাস বের হয়ে এল মনেহলো এই পথগুলি আসলে ঘুমিয়ে পার হয়ে এলেই ভাল হয়।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:০১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×