দিগন্ত টিভির সংবাদ পাঠিকারা হিজাব পরে খবর পাঠ করেন । এটি তারা যে পর্দা করার জন্য করেন তা মনে হয় না , কারণ শাড়ি পরা অন্যান্য সংবাদ পাঠিকারা তাহলে কি বেপর্দা বেহায়া পোষাক পরেন সে প্রশ্ন চলে আসে । এবং কেউই মানবেন না যে হিজাব পরা মহিলারা শাড়ি পরা মহিলাদের চাইতে বেশি পর্দা করেন । দিগন্ত টিভির সংবাদ পাঠিকারা পর্দার জন্য নয়, তারা ইসলামি জাতীয়তাবাদ প্রচার করেন । ধর্মের জন্যেও নয়, ধর্মে এমন হিজাব পরার কথা বলা নাই ।
বস্তুত যারা মুখ খোলা রেখে শুধু মাথায় স্কার্ফ বা হিজাব পরেন ,নেকাব পরেন না ,তারা আসলে ‘ইসলামবাদি’ -নিজেদের মুসলমান হিসেবে দেখানোর জন্য। মেয়েদের সম্পর্কে বলা হয় অন্যদের কাছে আকর্ষনীয় করে তোলা যাবে না । কিন্ত খেয়াল করলে দেখা যাবে, তারা পুরোদস্তুর সেজে ,লিপস্টিক ,আইলাইনার থেকে সব ধরনের আকর্ষনীয় প্রসাধনে চর্চিত হয়েই খবর পড়েন ।
মজার ব্যপার হল দিগন্তের পুরুষ সংবাদ পাঠকরা কিন্তু একেবার উল্টো । তারা কোট স্যুট টাই পরে পুরোদস্তুর পাশ্চাত্ত পোষাকে খবর পড়েন। তাদের দেখে কেউ বলবে না এরা মুসলমান । দেখে শুনে মনে হয় দিগন্ত ওয়ালারা ইসলাম রক্ষার দায়িত্ব কেবল মেয়েদের দিয়েছেন । ইসলামের পুরুষ মুসলিম ড্রেস কোড আছে । । কিন্তু দিগন্ত টিভির পুরুষ সংবাদ পাঠকের বেলা ড্রেস কোড নাই । তাদের নীতি যদি হয় ইসলামী মুল্যবোধ , তার কালচার ,তমুদ্দুন প্রচার করা- তবে সেটা পুরুষদের বেলায় অনুপস্থিত কেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


