somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্র্যান্ড মুফতির ইসলামের শত্রু দমনের আহ্বান ।।

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্র্যান্ড মুফতির ইসলামের শত্রু দমনের আহ্বান ।।
‘ইসলাম ধর্ম শুরুর কাল থেকেই শত্রুর সাথে যুদ্ধরত । পবিত্র গ্রন্থেও আছে সেই শত্রুর সাথে মোকাবেলা করার কথা । তাদের সাথে যুদ্ধ করার কথা,তাদের শত্রু ভেবে বন্ধুত্ব না করার কথা। সে জন্য তাদের প্রতি কঠিন আযাব পড়ার , অভিসম্পাত দেবার কথাও গ্রন্থের প্রায় প্রতিটা পাতায় সন্নিবেশিত । যদিও ইসলাম নাজেল হবার প্রথম দশবার বছর আত্মরক্ষামূলক অবস্থানে ছিল। কিন্তু তারপর মক্কা ত্যাগ করে মদিনায় হিজরতের পরই সরাসরি যুদ্ধাবস্থায় চলে যায় - সেই শুরু । তারপর থেকে শত্রুর সাথে যুদ্ধ শুরু- আজও তার শেষ নাই ।
এই বছর হজ্বে মক্কার গ্র্যান্ড মুফতি -সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা, - আবদুল আজিজ আল শাইখ বলেছেন, মুসলিম নেতাদের অবশ্যই ইসলামের শত্রুদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। লক্ষ্যনীয় এই শত্রু কিন্তু কেউই পৌত্তলিক, বা ইহুদী নাসারা নয় । এরা সবাই মুসলমান। তিনি ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের জিহাদিদের দোষারোপ করেন। আইএস জঙ্গিদের উদ্দেশ করে গ্র্যান্ড মুফতি বলেন, এই অপরাধীরা ধর্ষণ, হত্যা, লুটপাট করছে।
তিনি বলেন, ‘এসব জঘন্য অপরাধ সন্ত্রাসবাদ। তাদের অপরাধকর্মের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই।’ মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে গ্র্যান্ড মুফতি বলেন, ‘ইসলামের শত্রুদের কঠিন হাতে দমন করতে হবে। আপনাদের ধর্ম হুমকির মুখে। আপনাদের নিরাপত্তা হুমকির মুখে।’
প্রথম আলো ৪-১০-১৪
ইসলামিক স্টেট নিজেদের মুসলিম খিলাফত প্রতিষ্ঠা করেছে । ইহুদী নাসারা হচ্ছে ইসলামের চিহ্নিত শত্রু, -তাদের এবং তাদের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে- যারা এর বিরুদ্ধতা করছে তাদের ইসলামী মতেই কল্লা কাটছে -যেমন ভাবে ইহুদী গোষ্টি বনি কুরাইজা বিশ্বাসঘাতকতার শাস্তি পেয়েছিল । তারা বিজিতদের কাছ থেকে ইসলামি মতেই জিজিয়া নিয়ে তাদের প্রাণ রক্ষা করছে- গনিমতের মাল বিজয়ীদের মধ্যে বন্টন করছে ,তাদের খাঁচার মধ্যে রেখে প্রদর্শণ করা হচ্ছে-প্রতি মাল ২৫০ ডারে বিক্রী করেছে, ইয়াজিদিদের ধর্মান্তরিত হয়ে মুসলিম না হলে ইসলামী মতেই হত্যা করার ডিক্রি জারী করেছে ।
সারা পৃথিবী থেকে ইসলামের জন্য জিহাদ করা মুসলমান যোগ দিচ্ছে-আল্লাহর রহমতে তারা একের পর এক ভুখন্ড জয় করে চলেছে , তাঁর রহমত না থাকলে যা কখনই সম্ভব হতো না । আর এদেরকেই শত্রু বলে দমন করতে বলছেন মুফতি সাহেব ? একজন মুসলিম হয়ে মুসলমানের বিরুদ্ধ লড়াই করতে বলছেন ? বাগদাদী সহ হাজার হাজার মুসলিম জানবাজী রেখে নাসারা বাহিনীর সাথে লড়ছে-আর তাদের বিরুদ্ধেই যুদ্ধ ?

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×