somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুশবন্ত সিং এর জন্মশতবার্ষিকী (১৯১৫-২০১৫)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারির ৩, ২০১৫ তারিখে গল্পকথক [ কথাশিল্পী না ] খুশবন্ত সিং এর জন্মের ১০০ বছর হলো । এর ৯৯ বছরই নিজেও বেঁচে থেকে ভোগ করে গেছেন এই তীব্র ইহবাদী ,পরিহাসপ্রিয়, কবিতাপ্রেমী,অকুতোভয় মৌলবাদবিরোধী , অননুতাপিত অজ্ঞেয়বাদি [agnostic],আত্মরম্ভি সাংবাদিক লেখক ।
ভবিষ্যতের মানুষ যদি কেউ মনে রাখে তবে তাকে কি হিসেবে মনে রাখবে ? ভারতের ডানপন্থি হিন্দুদের কথিত- ‘ভারতের মাটিতে জন্ম নেয়া শেষ পাকিস্তানি’ হিসেবে, না ‘ইন্দিরা গান্ধীর ‘চামচা হিসাবে- যার জন্য তাকে ‘খোশামোদ সিং’ বলা হতো ? তিনি প্রথা ও প্রতিষ্ঠান বিরোধীকারীও, আবার আপন দেশ জাতি ও ধর্মের প্রতি বিদ্বেষপরায়ন,বিদ্রুপকারী ।
তার ছিল সবার প্রতি অপকার[ malice ] করার প্রবল এক বিকৃত মানসিকতা এবং ছিলেন একজন দাম্ভিক । তিনি প্রবলভাবে যৌনকাতর ,আছে বিকৃতমনস্কতা - তার প্রথম দিককার বেশকিছু উপন্যাস নিয়ে প্রায় কেলেঙ্কারীজনক অবস্থায় পড়েছিলেন । এছাড়াও লাম্পট্যতা ও কূ-ভাষীতা-পার্লামেন্টে তার বিতর্কে তার প্রমান মিলে ।
আর ছিল সবচেয়ে কম পড়েও সবকিছু জানার ভনিতা । একজন তৃতীয় শ্রেণীর আইন ব্যবসায়ী অন্যদিকে একজন পাখি পর্যবেক্ষক ও আর্টলাভার- ।
তার একমাত্র সীরিয়স কাজ- শিখ জাতির ইতিহাস লেখা ।
আমার কাছে তাকে মনে হয় তিনি,একটু মোটা দাগে বললে- ভারতীয় তসলিমা নাসরিন । তসলিমার লজ্জা’র মতই ‘ট্রেন টু পাকিস্তান-একটি সংখ্যালঘূদের মর্মযাতনা ,অন্যটিতে ভারতীয় উপমহাদেশ ব্যবচ্ছেদকালের একটি মর্মরস্পর্শী দলিল ; তসলিমার যৌনতা বিষয়ে লেখার মত তারও ছিল যৌন বিষয়ে বেশরম স্পষ্টবাদীতা , সবার অপকারেচ্ছা নিয়ে ক’ এর মত আত্মজীবনি , প্রতিষ্ঠানবিরোধীতা এবং তসলিমার মতই ধর্মসহ নানা বিষয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত করার মানসিকতা । তসলিমার কথিত ভারত-তোষণের মত তারও আছে পাকিস্তান প্রসন্নতা । সবচেয়ে ইন্টারেস্টিং- আমাদের মধ্যে যারা তসলিমার কর্মকান্ডের জন্য তার ভীষণ সমালোচক,প্রায় একই রকম ভুমিকাতে তারাই আবার খুশবন্তের ভীষণরকম ডাইহার্ট ভক্ত ।
নিজের এপিটাফে লেখেন-‘এখানে একজন শুয়ে আছে যে কোন মানুষকে যেমন ছাড়েনি, তেমনি ঈশ্বরকেও’ [ Here lies one, who spared neither man nor God ]
তার সবচেয়ে বহুল ব্যবহৃত কোটেশন-‘মদ দোষের নয় ,দোষ মাতাল হওয়া -
(নেট এর সহয়োগীতায়-)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×