somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদম কাহিনি।।

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদম কাহিনি।।
ইসলাম ধর্মে কোরান পবিত্র গ্রন্থ এবং বলা হয় আজ পর্যন্ত এইটি অবিকৃত,এর দাড়ি-কমা-সেমিকোলন নিয়ে পর্যন্ত কোন মতভেদ নাই। তবে চরম মতভেদ আছে এর ভেতরের বিষয়সমূহ নিয়ে,তাদের ব্যখ্যা নিয়ে-। এবং তা এমনই যে কোন দুইজন মুসলমান কোন ব্যখ্যা নিয়ে একমত নন।- (মওদুদি-ভুমিকা,তাফহিমুল কোরান)।
এই রকম একটি ভিন্নমত আদম সম্পর্কে। মওলানা আকরম খাঁ উপমহাদেশের একজন বিখ্যাত মওলানা ও তফসীরবিদ। স্যার সৈয়দ আহমেদ এর মতের অনুসারী ,যা কিছুটা যুক্তিবাদী ধারায় ।
তিনি বলছেন- অনেকের মতে আদম কোন নবী নন। আদম অর্থ 'মানব সমাজ'। যে রকম বলা হয়, তিনি আদি পুরুষ ,তা ঠিক নয়। আদম কোন ব্যক্তি নয়,-এটি বলতে ‘মানব সমাজ’ বুঝতে হবে। এর পক্ষে যুক্তি হলো-

১। যদি সৃষ্টির পর পরই তাকে জান্নাতে থাকতে দেয়া হয়,তাহলে সেই জান্নাত লাভের কর্মফল তিনি লাভ করলেন কবে,কখন এবং কোথায় ? কর্মফল ছাড়া তো কোন মানুষের পক্ষেই জান্নাত কেন, জাহান্নমেও যাওয়া সম্ভব নয়।

২। জান্নাত মানুষের চিরকালের আবাস। কিন্তু আদমকে কিভাবে সেই জান্নাত থেকে বহিষ্কার করা হল?

৩। শয়তান তো কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আদমের সেই প্রথম জান্নাতে সে প্রবেশ করলো কিভাবে?

তাই বলা হচ্ছে -আদম সৃষ্টির পর পৃথিবীতেই প্রেরিত হন,যা নাকি ছিল ছিল ফলময় বাগান,যাকে আরবীতে বল জান্নাত। তবে এই মত মানলে আদমহাওয়ার কিসসা নতুন করে সাজাতে হবে।
আদম শব্দটি আদৌ আরবী নয়। এইটি সিরিয়াক ভাষার শব্দ।কিন্তু আমরা জানি কোরান আরবী ভাষায় বিবৃত করা হয়েছে-কোরানেই সে কথা লেখা । আদম অর্থ কোন বিশেষ মানুষ নয়,বনি-আদম, অর্থাৎ মানব সমাজ।তবে এ নিয়ে ইসলামি দুনিয়ায় প্রথম থেকেই মতভেদ আছে। এই প্রশ্নও আসে-
আদমকে সৃষ্টি করেছেন দুনিয়ার মাটি থাকে,তিনি আসমানে উঠলেনই বা কবে ।
শেষমেষ মওলানা সাহেব মন্তব্য করেছেন-‘ হয়ত আদম ও শয়তানের বিবরণ কেবল ‘কিসসাই’। এর সার সংক্ষেপ হইতেছে –অনুতাপ ও বিদ্রোহ । অপরাধ করে অনুতাপ-এর প্রতীক আদম । আর অপরাধ করে অনুতাপের বদলে হঠকারীতার নাম- ইবলিশ।

তথ্যসূত্র: কোরান অনুবাদ ও তফসীর। মওলানা আকরম খাঁ
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:৩১
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×