সন্ধ্যা প্রদীপ জ্বেলে বলছে নিষ্ঠুর পৃথিবী
তোমাকে যেতে হবে দূর দূরান্তের পথে
যেখানে নিতান্তই স্বর্গ নরকের খেলা
রাতের মিষ্টি চাঁদ নেই,আলোকিত তারা নেই
নেই রাখালের বাঁশির সুর,পাখির গান
নেই ভাইয়ের আদর বাবার ভালবাসা
থাকবে না পুকুর আর লেবুর ফুল
থাকবে না মুখরিত ছোট্ট উঠোন আর আমের বাগান
আরো থাকবে না নদীর নির্মলতা বাতাসের গর্জন
মানুষের ঘৃনা,ভালোবাসা,স্বার্থপরতা দুষ্প্রাপ্য সেখানে
জানিনা কেন যেতে হবে সেখানে
তবে এটুকু জানি এ প্রকৃতির এক শৃঙ্খলিত নিয়মবিধি।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


