হে বৈশাখ,
তোমাকে বরণ করি কত আনন্দভরে
পানতার প্রতিযোগিতা
গান,নাচ,কবিতা
বাহ্! আরো কত কি?
কোথাও চলছে কবিদের বিরাট সভা
কোথাওবা পুরনোকে ভুলে নতুনের খেলা
কারওবা প্রিয়জনকে পাওয়ার আকুল প্রর্থনা
কেউবা একবুক সুখ নিয়ে ঘুরে বেরাচ্ছে রমনার বটমূলে
এইতো সব নিয়ে তুমি ধনাঢ্যপরিবেশে আয়োজিত এক বৈশাখী মেলা।
কিন্তু যার ঘরে সামান্য বৃষ্টিতে ভিজে যায় ছোট্ট শিশু
বৃদ্ধ দাদু সিক্ত জড়োসড়ো বসে রয় এক কোণে
আর প্রহর গুণে ওপারে যাওয়ার বাসনায়
ছোট্ট শিশুর পিতা বেরিয়ে যান খাবারের সন্ধানে
নীরব নিস্তব্ধ পৃথিবীতে আজ তার ভাগ্যে কিছুই জুটল না
ফিরে আসে শুন্য হাতে
ক্ষুধার্ত দুর্বল শিশু ঘুমিয়ে পড়ে মার কোলে।
হে বৈশাখ,
তুমি তাদের কাছে কাল বৈশাখী
যার কান্নার আওয়াজ বিলীন হয়ে যায় তোমার দাপটে
যার অস্তিত্ব নিঃশ্বেষ হয়ে যায় তোমার সর্বগ্রাসী থাবায়,
হে বৈশাখ,
তুমি কালবৈশাখী
তুমি তাদের কাছে কাল বৈশাখী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


